‘‌কেজরিওয়াল কাঁদছে, তুই কোথায় রয়ে গেলি’‌, চিত্রসাংবাদিককে ছবি তুলতে ডাক সাংবাদিকের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এবার আবগারি দুর্নীতি মামলা থেকে পুরোপুরি রেহাই পেলেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এবং দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট আজ, শুক্রবার জানিয়ে দিল, দিল্লির তথাকথিত বিতর্কিত আবগারি নীতিতে কোনওরকম অপরাধমূলক উদ্দেশ্য বা ষড়যন্ত্র ছিল না। আর তারপরই দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের একটি গভীর আবেগঘন মুহূর্ত ভাইরাল হয়ে ওঠে। আদালত প্রাঙ্গণের বাইরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন কেজরিওয়াল। তখনই দু’‌চোখে জল চলে আসে। যে ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

এদিকে ২০২৫ সালে দিল্লি বিধানসভা নির্বাচনে সবচেয়ে বড় ইস্যু হয়ে উঠেছিল আবগারি দুর্নীতি। সব মিলিয়ে ৪০ জনকে এই মামলায় অভিযুক্ত করা হয়েছিল। জেলে যেতে হয় অরবিন্দ কেজরিওয়ালকে। জেল থেকে ফিরে মুখ্যমন্ত্রীর পদও ছাড়েন তিনি। আজ কেজরিওয়ালের বক্তব্যের মাঝপথে কান্নায় ভেঙে পড়েন তিনি। যা দৃশ্যত অভিভূত। আর তিনি বলেন, ‘‌আমি দুর্নীতিগ্রস্ত নই। আদালত বলেছে যে কেজরিওয়াল এবং মনীশ সিসোদিয়া কট্টর ইমান্দার’‌। তখন সিসোদিয়া তাঁকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন। তবে সোশ্যাল মিডিয়ায় আসল আলোড়ন তুলেছিল কয়েক সেকেন্ড পরেই। কেজরিওয়াল যখন চোখের জল মুছছিলেন তখন একজন সাংবাদিক তাঁর ক্যামেরাম্যানকে চিৎকার করে বললেন, ‘‌কেজরিওয়াল রো রাহা হ্যায় ইয়ার, তু কাহান র‌্যাহ গয়া।’‌। কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে সংবাদমাধ্যমটি দিনের সেরা মুহূর্তটি ধরতে ব্যর্থ হয়েছে।

 

অন্যদিকে এই মামলায় দুর্নীতির কোনও প্রমাণ জোগাড় করতে পারেনি ইডি এবং সিবিআই। ফলে একে একে সব অভিযুক্তই রেহাই পেয়ে যান। রাউস অ্যাভিনিউ আদালত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে একটি বড় ধাক্কা দেওয়ার পর এই আবেগঘন দৃশ্যের সৃষ্টি হয়, যেখানে রায় দেওয়া হয় যে দিল্লি আবগারি নীতি ২০২১–২২ প্রণয়নে কোনও সুস্পষ্ট ষড়যন্ত্র বা অপরাধমূলক উদ্দেশ্য ছিল না। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার অভিযোগের পর ২০২২ সালের আগস্ট মাসে দায়ের করা মামলায় আপ সরকারকে আর্থিক ক্ষতির সম্মুখীন করা এবং বেসরকারি সংস্থাদের পক্ষ নেওয়ার অভিযোগ আনা হয়েছিল।

এছাড়া আদালতের রায় ঘোষণার পর আবেগপ্রবণ হয়ে পড়েন কেজরিওয়াল। চোখের জল নিয়েই প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, ‘‌আমি কট্টর সৎ মানুষ। আজ আদালত জানিয়ে দিল অরবিন্দ কেজরিওয়াল অসৎ নয়, মণীশ সিসোদিয়া অসৎ নয়। অমিত শাহ এবং নরেন্দ্র মোদি স্বাধীন ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক ষড়যন্ত্র করেছেন। কিন্তু এতদিন বাদে সত্যের জয় হল।’‌ আর রাউস অ্যাভিনিউ আদালতের বিশেষ বিচারক (পিসি আইন) জিতেন্দ্র সিং এই রায় ঘোষণা করে সিবিআইয়ের তীব্র সমালোচনা করেন। বিচারক বলেন, তদন্তটি বাস্তব প্রমাণের চেয়ে অনুমান এবং বর্ণনার উপর বেশি নির্ভরশীল। আদালত একজন রাজসাক্ষীর বক্তব্যের উপর নির্ভরতা নিয়েও উদ্বেগপ্রকাশ করে। যিনি আগে অভিযুক্ত ছিলেন, সতর্ক করে দেন যে, এই ধরনের পদ্ধতি সাংবিধানিক নীতি লঙ্ঘন করতে পারে।

ফের কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ইডির হানা, গোপন কুঠুরির সন্ধানে অফিসাররা

বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর, কর্নাটকের আদালতের নির্দেশে চামুণ্ডেশ্বরী মন্দিরে ক্ষমা চাইলেন অভিনেতা

‘মেদিনীপুর সবসময় এগিয়ে ছিল, আছে থাকবে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিয়ে কী বললেন দেব?

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

মুর্শিদাবাদের জলঙ্গি থেকে গ্রেফতার ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী, পাঠানো হল লালগোলা হোল্ডিং সেন্টারে

‘নৈরাজ্যের অবসান’, কাকলির পর ‘বেসুরো’ পোস্ট আরও এক তৃণমূল সাংসদের

স্কুলের গাফিলতিতে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রের, তুমুল বিক্ষোভ পড়ুয়া ও অভিভাবকদের

মোহনবাগানের সহ-সভাপতির পদ ছাড়লেন কুণাল ঘোষ, ইস্তফা নিয়ে যা জানালেন তৃণমূল বিধায়ক

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার, হাজির তৃণমূলের ৩ বিধায়কও

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

লখনউয়ের কাশমান্ডিতে বকরিদের নামাজে নিষেধাজ্ঞা, বিবাদের জেরে বড় সিদ্ধান্ত প্রশাসনের

‘পদ ছাড়ছি, আর দলই করব না’, কাঁদতে কাঁদতে ঘোষণা করলেন তৃণমূল কাউন্সিলর

ইতালিয়ান ডেজার্টে আমের ছোঁয়া, ঘরেই তৈরি করুন সুস্বাদু ‘ম্যাঙ্গো তিরামিসু’