চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সিবিআইয়ের করা মামলায় জামিনের আবেদন কেজরির

নিজস্ব প্রতিনিধি : আবগারী দুর্নীতিতে সিবিআইয়ের করা মামলায় দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। উল্লেখ্য, এই মামলায় ইডির পর সিবিআইও গ্রেফতার করে কেজরিকে। ইতিমধ্যে সিবিআইয়ের গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

এদিন নিম্ন আদালতে না গিয়েই সিবিআইয়ের করা মামলায় জামিনের আবেদন করেন দিল্লি হাইকোর্টে যান অরবিন্দ কেজরিওয়াল। জানা গিয়েছে, কেজরির আইনজীবী রজত ভরদ্বাজ এই মামলাটি বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। আগামী ৫ জুলাই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হবে। এদিন কেজরির আইনজীবী রজত ভরদ্বাজ জানিয়েছেন, কেজরিওয়ালকে বেআইনিভাবে সিবিআইয়ের হেফাজতে রাখা হয়েছে। এখন আবগারী দুর্নীতি মামলায় তিহার জেলে বন্দি রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এর আগে ২৯ জুলাই সিবিআই কেজরিকে নিজেদের হেফাজতে না নিয়ে জেল হেফাজত চায়। সিবিআইয়ের সেই আবেদন মঞ্জুর করে নিম্ন আদালত। গত মঙ্গলবার নিম্ন আদালতের বিচারক নিনা বনশল কৃষ্ণ সিবিআইকে নোটিশ পাঠান। আগামী ১৭ জুলাই এই মামলার শুনানি রয়েছে।

এর আগে ইডির করা মামলায় নিম্ন আদালতে জামিন পেলেও দিল্লি হাইকোর্টে কেজরির জামিনের আবেদন খারিজ হয়ে যায়। আবগারী দুর্নীতি মামলায় গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। এরপর থেকে তিহার জেলেই বন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এরপর এই মামলায় গত ২৬ জুন কেজরিকে গ্রেফতার করে সিবিআই।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ