‘সর্বোচ্চ সতর্ক থাকুন’, কানাডায় বসবাসকারী ভারতীয়দের নির্দেশ বিদেশ মন্ত্রকের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড ঘিরে নয়াদিল্লির সঙ্গে অটোয়ার কূটনৈতিক সম্পর্কে চিড় ধরেছে। আর সম্পর্কে অবনতির কারণে কানাডায় বসবাসকারী ও ঘুরতে যাওয়া ভারতীয়দের উপরে হামলা হওয়ার আশঙ্কা করছে মোদি সরকার। তাই বুধবার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এক অ্যাডভাইজরি জারি করে কানাডায় বসবাস ও অবস্থানকারী ভারতীয় নাগরিক ও পড়ুয়াদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবারই কানাডা সরকারের পক্ষ থেকে ভারতে ঘুরতে আসা দেশের নাগরিকদের হামলার হাত থেকে বাঁচতে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।

এদিনই কানাডার সঙ্গে কূটনেতিক সম্পর্কে ফাটল ধরার বিষয়টি নিয়ে সংসদ ভবনে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই বৈঠকের খানিক বাদেই বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে কানাডায় কর্মসূত্রে কিংবা ব্যবসা এবং পড়াশোনার কারণে অবস্থানকারী ভারতীয় নাগরিক ও পড়ুয়াদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে বিশেষ পরামর্শ বা অ্যাডভাইজরি জারি করা হয়েছে। ওই অ্যাডভাইজরিতে বলা হয়েছে, ‘কানাডায় ভারত বিরোধী কার্যকলাপ ক্রমশই বেড়ে চলেছে। রাজনৈতিক আশ্রয়ের আড়ালে হিংসাত্মক কার্যকলাপ চলছে। ফলে যে সমস্ত নাগরিক কানাডায় রয়েছেন এবং যারা কানাডায় যাওয়ার কথা ভাবছেন তাদের সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানানো হচ্ছে।’

খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে গত সোমবার থেকেই কানাডার সঙ্গে ঠাণ্ডা লড়াই শুরু হয়েছে নয়াদিল্লির। ইতিমধ্যেই যুযুধান দুই দেশ কূটনীতিবিদ বহিষ্কার-পাল্টা বহিষ্কারের পথে হেঁটেছে। নিজ্জরের খুনের পিছনে নয়াদিল্লির ‘হাত’ থাকা নিয়ে নিজের অবস্থানে অনড় রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আমেরিকা-সহ জি-২০ গোষ্ঠীর দেশগুলিকে ওই হত্যাকাণ্ডের নিন্দা করার জন্য চাপ সৃষ্টি করে চলেছে কানাডা সরকার। আমেরিকা ও অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ভারতের সঙ্গে কানাডার সম্পর্কে ফাটল ধরায় উদ্বেগ প্রকাশও করা হয়েছে।

১ সেপ্টেম্বর থেকে টাকার বৃষ্টি! লাভ যোগে সৌভাগ্যের দরজা খুলবে ৪ রাশির জাতকদের

কবে জন্মাষ্টমী? ঠিক কখন হবে ভগবান কৃষ্ণের পুজো, রইল সম্পূর্ণ নির্ঘণ্ট

সাফল্য নাকি বাধা? আপনার ভাগ্যে কী লেখা রয়েছে, জানুন রবিবারের রাশিফল

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর