ময়নাতদন্তের সময় চোখ উপড়ে নেওয়ার অভিযোগ, মর্মান্তিক ঘটনা যোগীর রাজ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের অমানবিক ঘটনার সাক্ষী থাকল যোগী আদিত্যনাথের রাজ্য। ময়নাতদন্তের সময় তরুণীর মৃতদেহ থেকে চোখ উপড়ে নেওয়ার অভিযোগ উঠল।খবর প্রকাশ্যে আসতেই পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন। মৃত তরুণীর পরিবারের সদস্যদের অভিযোগ, অঙ্গ পাচার করা হয়েছে।

মর্মান্তিক এক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজারিয়া এলাকার রাসুলা গ্রামে। গত রবিবার পূজা নামে এক তরুণীর দেহকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। এরপরই সোমবার তার দেহকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। জানা গিয়েছে, ময়নাতদন্তের পর যখন তরুণীর দেহকে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়, তখন দেখা যায়, তরুণীর দুটি চোখ উপড়ে ফেলা হয়েছে। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে যে তরুণীর চোখ উপড়ে ফেলে পাচার করা হয়েছে।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন। পরিবারের সদস্যদের তরফে জেলা শাসক মনোজ কুমারের কাছে নালিশ জানানো হয়। পরিবারের সদস্যদের তরফে চিকিৎসক, হাসপাতালের স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়। চিফ মেডিক্যাল অফিসার প্রদীপ বিষ্ণোই জানান, মৃতদেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হবে।    

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ