ভণ্ড হিন্দুত্ববাদী দল জাতিকে ভুল পথে নিয়ে যাচ্ছে, বিজেপিকে তোপ উদ্ধবের

শনিবার রাতে বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে দলের এক জনসভায় ভাষণ দিতে গিয়ে বিজেপি-আরএসএসকে তীব্র ভাষায় আক্রমণ করেন শিবসেনা সুপ্রিমো।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: প্রাক্তন জোট সঙ্গী ভণ্ড হিন্দুত্ববাদীদের(Hindutwa) দল বলে আখ্যা দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী(Maharasthra CM) উদ্ধব ঠাকরে(Uddhav Thackrey)। শনিবার বান্দ্রা-কুরলায় এক বিশাল জনসভায় বিজেপিকে আক্রমণ করে শিবসেনা সুপ্রিমো বলেন, ‘ভণ্ড হিন্দুত্ববাদীদের দল দেশের মানুষকে ভুল পথে পরিচালিত করছে। ওই ভণ্ড হিন্দুত্ববাদীদের থেকে শিবসৈনিকরা হিন্দুত্ব সম্পর্কে কোনও পাঠ নেবে না।’ শুধু বিজেপিই নয়, এদিন আরএসএসকে(BJP-RSS) নিশানা করেছেন উদ্ধব। স্মরণ করিয়ে দিয়েছেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে স্বঘোষিত হিন্দুত্ববাদীদের রক্ষা কর্তা সংগঠনের কোনও ভূমিকা ছিল না।

মসজিদে আজানের সময় মাইক ব্যবহার নিয়ে গত মাস খানেক ধরেই কার্যত বাক-যুদ্ধে জড়িয়ে পড়েছে এক সময়ের জোট সঙ্গী শিবসেনা ও বিজেপি। মহারাষ্ট্র নব নির্মাণ সেনা সুপ্রিমো রাজ ঠাকরেকে মসজিদে মাইক বন্ধের দাবিতে হিংসাত্মক আন্দোলনে নামতে পিছন থেকে বিজেপি নেতারা ইন্ধন জোগাচ্ছেন বলে অভিযোগ করেছেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত। পাল্টা বিজেপি নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ কটাক্ষ ছুঁড়ে দিয়ে বলেছেন, ‘শিবসেনা হিন্দুত্বের রাস্তা থেকে সরে গিয়েছে। তাই হনুমান চালিসা পাঠকে দেশদ্রোহিতার কাজ হিসেবে মনে করছে।’

শনিবার বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে এক বিশাল সমাবেশে সরাসরি বিজেপিকে ভণ্ড হিন্দুত্ববাদীদের দল হিসেবে আখ্যা দিয়ে নজিরবিহীন আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। সমাবেশে তিনি বলেন, ‘দেশে এক ভণ্ড হিন্দুত্ববাদী দল রয়েছে। গত কয়েক বছর ধরে সাধারণ মানুষকে ভুল পথে পরিচালিত করছে। ওদের এক নেতা রয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ। তিনি আমাদের হিন্দুত্বের শিক্ষা দিচ্ছেন। হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে দাবি করেছেন। তাঁকে স্পষ্ট বলতে চাই, আপনারা আপনাদের হিন্দুত্ব নিয়ে থাকুন। আমরা আমাদের হিন্দুত্বের পথে চলবে। আমাদের হিন্দুত্ব নিয়ে শিক্ষা দিতে এলে জোরে লাথি কষাব।’

বিজেপির পাশাপাশি আরএসএসকে নিশানা করেছেন উদ্ধব। তাঁর কথায়, ‘ভণ্ড হিন্দুত্ববাদীদের বলতে চাই, আপনাদের মূল সংগঠন আরএসএস কখনও ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশ নেয়নি। কিন্তু সংযুক্ত মহারাষ্ট্র আন্দোলন আমার ঠাকুর্দার নেতৃত্বেই গড়ে উঠেছিল। তাঁকে সাহায্য করেছিলেন আমার বাবা বালাসাহেব ঠাকরে ও তাঁর ভাই শ্রীকান্ত ঠাকরে।’ বিজেপি নেতাদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে শিবসেনা সুপ্রিমো বলেন, ‘আমাদের সহনশীলতাকে দুর্বলতা বলে ধরে নেবেন না।’

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার