এয়ার ইন্ডিয়ার বিমানের ব্ল্যাক বক্সের তথ্য প্রকাশের দাবি, মোদিকে চিঠি মৃতদের পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৫ সালে ১২ জুন ভারতের ইতিহাসে সবচেয়ে ভয়ানক বিমান দুর্ঘটনা ঘটেছে। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ে ২৬০ জন নিহত হয়েছিল। পেরিয়ে গিয়েছে ১০ মাস কিন্তু কীভাবে ঘটেছিল ভয়াবহ সেই বিমান দুর্ঘটনা সেই তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। এর মধ্যেই এবার দুর্ঘটনায় নিহতদের পরিবার ককপিট ভয়েস রেকর্ডার (CVR) এবং ব্ল্যাক বক্সের তথ্য প্রকাশের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন।

লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান এআই ১৭১, ২০২৫ সালের ১২ জুন আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই একটি মেডিকেল কলেজের ছাত্রাবাস চত্বরে ভেঙে পড়ে। বিমানটিতে আগুন ধরে যাওয়ায় বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ২৪১ জন এবং নীচে থাকা ১৯ জন নিহত হন। সেই ঘটনা নিয়ে শনিবার গুজরাত জুড়ে প্রায় ৩০টি শোকাহত পরিবার আহমেদাবাদে একত্রিত হয়ে প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছে, যেখানে এই বিপর্যয়ের পেছনের সত্য উদঘাটনের জন্য সিভিআর এবং ‘ব্ল্যাক বক্স’ (ফ্লাইট ডেটা রেকর্ডার)-এর তথ্য প্রকাশের অনুরোধ জানিয়েছে। তারা চিঠিতে লিখেছে, “কী কারণে দুর্ঘটনাটি ঘটল এবং এতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না, সে বিষয়ে আমরা সত্যটা জানতে চাই।”

আরও পড়ুন: মার্কিন পাইলটদের উদ্ধারের সময় ইরানের আকাশে ‘রহস্যময় বস্তুর’ হানা, মৃত ৫

AAIB, DGCA এবং গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে যে, যদি ব্ল্যাক বক্সের তথ্য জনসমক্ষে প্রকাশ করা সম্ভব না হয়, তবে অন্তত নিহতদের পরিবারের সঙ্গে ব্যক্তিগতভাবে তা শেয়ার করা উচিত। দুর্ঘটনায় ২৪ বছর বয়সী ছেলেকে হারানো নীলেশ পুরোহিত বলেন, “আমার বাড়িটা এখন খালি খালি লাগে। কোনো পরিমাণ ক্ষতিপূরণই এই শূন্যতা পূরণ করতে পারবে না। আমরা টাকা চাই না, আমরা শুধু জানতে চাই কী ঘটেছিল।” ভাসাদের বাসিন্দা কিঞ্জল প্যাটেল, যিনি তাঁর মাকে হারিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাদের জিনিসপত্র উদ্ধারে সাহায্য করার জন্য সম্প্রতি এয়ার ইন্ডিয়ার তৈরি করা ওয়েবসাইটটি ব্যবহার করার অসুবিধার কথা তিনি উল্লেখ করেছেন। বলেছেন, “২৫,০০০-এরও বেশি জিনিসের তালিকা রয়েছে, কিন্তু ছবিগুলো অস্পষ্ট। কোনো কিছু খুঁজে পাওয়া প্রায় অসম্ভব।” অনেকই নানা সমস্যার কথা জানিয়েছেন।

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়