অনলাইন গেমিংয়ে বিপুল লোকসান, নিজেকে বাঁচাতে যা করলেন যুবক…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অনলাইন গেমিং একসময় ছিল নিছক বিনোদনের মাধ্যম, আজ তা ক্রমশ সমাজে এক গভীর সংকটের কারণ হয়ে উঠছে। মোবাইলের পর্দায় শুরু হওয়া এই ভার্চুয়াল জগৎ অনেক তরুণ-তরুণীর বাস্তব জীবনকে বিপন্ন করে তুলছে। সহজে অর্থ উপার্জনের প্রলোভন, বিভিন্ন খেলা জেতার আকাঙ্ক্ষা এবং আসক্তির ফাঁদে পড়ে অনেকেই আর বেরোতে পারছেন না। মানসিক চাপ, ঋণের বোঝা, পারিবারিক অশান্তি-সব মিলিয়ে এই প্রবণতা তৈরি করছে ভয়াবহ পরিণতি। বিশেষজ্ঞদের মতে, নিয়ন্ত্রণহীন অনলাইন গেমিং ও বেটিংয়ের নেশা এখন তরুণ প্রজন্মের কাছে এক নীরব মহামারির মতো ছড়িয়ে পড়ছে।

এই প্রেক্ষাপটেই সামনে এল এক মর্মান্তিক ঘটনা।দীর্ঘদিন ধরে অনলাইন গেমিংয়ে বিপুল অর্থ হারানোর কারণে ওই যুবক চরম মানসিক চাপে ভুগছিলেন। আর সেই মানসিক চাপ থেকে নিজেকে বাঁচাতে বেছে নিলেন মৃত্যুর পথ। ঘটনাটি হরিয়ানার ফরিদাবাদের সেক্টর ৭৭-এর জলবিহার ওয়েলফেয়ার সোসাইটির ঘটনা। মৃত যুবকের নাম আদিত্য ভাটি, বয়স(২২)।  স্থানীয় YMCA বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের বিএসসি ছাত্র ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অনলাইন গেমিংয়ে বিপুল অর্থ হারানোর কারণে তিনি চরম মানসিক চাপে ভুগছিলেন। ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিলেন তার মা ও ছোট ভাই। দুপুর প্রায় ১টা নাগাদ গুলির শব্দ শুনে তারা ছুটে যান বাথরুমের সামনে। ভিতর থেকে দরজা বন্ধ থাকায় তা ভেঙে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন আদিত্য। দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, পথেই তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ অপেক্ষার অবসান! আজই প্রকাশিত ICSE এবং ISC পরীক্ষার ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?

তদন্তে জানা গিয়েছে, আদিত্য তার অবসরপ্রাপ্ত সেনাকর্মী কাকার লাইসেন্সপ্রাপ্ত রিভলভার ব্যবহার করেছিলেন। পুলিশ ইতিমধ্যেই তার মোবাইল ফোন, ব্যাঙ্ক লেনদেন এবং অনলাইন গেমিংয়ের সঙ্গে যুক্ত যোগাযোগগুলি খতিয়ে দেখছে। কোনও বেটিং চক্র জড়িত ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনা আবারও প্রশ্ন তুলছে-অনলাইন গেমিংয়ের নিয়ন্ত্রণ ও সচেতনতা কতটা জরুরি, এবং তরুণ প্রজন্মকে এই বিপজ্জনক আসক্তি থেকে রক্ষা করতে সমাজ ও প্রশাসনের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ।

বাঙালির চিরন্তন স্বাদের অনন্য রেসিপি, সহজেই বানিয়ে নিন দই মাছ

সতীর্থদের সঙ্গে নিয়ে বিশ্বকাপ শিবিরে কেক কেটে জন্মদিন পালন করলেন মেসি

কঙ্গোর বিরুদ্ধে ১-০ গোলে জিতে নকআউটে কলম্বিয়া, চাপে পড়ল পর্তুগাল

জমি-বাড়ি হাতানোর অভিযোগ অতীন ঘোষের বিরুদ্ধে, দায়ের FIR

‘লাভ অ্যান্ড ওয়ার’-এর সেটে শ্রমিকের মৃত্যু, সঞ্জয়ের বিরুদ্ধে FIR-এর দাবি জানাল AICWA

বিশ্বকাপের মাঝে মা’কে হারালেন ফ্রান্সের কোচ দেশম, খেলা ছেড়ে ফিরছেন দেশে

গ্রেফতারির ভয়ে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আর্জি মানস ভুঁইয়ার

শুভেন্দুর নির্দেশের পরেই আট বছর আগে বাম কর্মী খুনে ১০ অভিযুক্ত গ্রেফতার

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

জোর ধাক্কা পলাতক নীরব মোদির, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১০০ কোটির ঋণ মেটানোর নির্দেশ

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশনে পুলিশ, তামান্না খুনে গ্রেফতার আরও ২

দাদুর যৌন লালসার শিকার নাতনি, গ্রেফতার অভিযুক্ত