আগামিকাল কৃষকদের ডাকা ভারত বনধে প্রভাব পড়বে রাজ্যে

Share:

 

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রের আনা তিন কালো কৃষি আইনের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালাচ্ছেন কৃষকেরা। দিল্লি সীমান্তে রোদ, শীত ও বৃষ্টি সহ্য করে মৃত্যবরণ করেও লড়াই চালাচ্ছে কৃষকেরা। দীর্ঘ আটমাস টানা সেই লড়াই লড়ার পর আগামিকাল বড় আন্দোলনের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। আগামিকাল অর্থাৎ ২৭ সেপ্টেম্বর ভারত বন্ধের ডাক দিয়েছে সংযুক্ত কিষান মোর্চার তরফে এই ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে। সংগঠনের তরফে জানানো হয়েছে, ‘আগামিকাল আমরা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ’-এর সঙ্গে দেখা করব। এই তিন কালো কৃষি আইন প্রত্যাহারের দাবি জানাব। আগামী ২৭ তারিখ সকাল ৬ টা থেকে বিকেল চারটে অবধি বনধ চলবে।’

গত ৫ সেপ্টেম্বর মুজাফফরনগরের মহাপঞ্চায়েত থেকেই আগামী ২৭ সেপ্টেম্বর ভারত বন্‌ধ ডাকার কথা ঘোষণা করেছিল সংযুক্ত কৃষাণ মোর্চা। এই বনধকে সমর্থন করে ইতিমধ্যেই তাদের পাশে এসে দাঁড়িয়েছে উত্তর প্রদেশের একাধিক সংগঠন। কৃষকদের তরফে সমস্ত দেশবাসীকে আর্জি জানানো হয়েছে আগামিকাল দোকানপাট বন্ধ রেখে এই বনধ সমর্থন করা। ভারতীয় কিষান ইউনিয়ান-এর নেতা রাকেশ সিং টিকাইট জানিয়েছেন, ‘আগামিকাল এই ভারত বন্ধ ঐতিহাসিক বনধে পরিণত হবে। জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হবে, রাজ্য সড়ক বন্ধ থাকবে। গাড়ি চলাচল করবে না।’

সমস্ত সরকারি অফিস বন্ধ রাখার আর্জি জানিয়েছেন কৃষক সংগঠনের নেতারা। স্কুল-কলেজ ও বেসরকারি অফিস বন্ধের আর্জি জানিয়েছেন কৃষক নেতারা। আগামীকালের বন্ধে কৃষক সংগঠনের সঙ্গেই দেশের বিভিন্ন ট্রেড ইউনিয়নদের জুড়ে দেওয়া হয়েছে। যাতে গোটা দেশেই ছড়িয়ে পড়ে ভারত বনধ-এর প্রভাব। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত জায়গা গুলিতে ছাড় দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই ভারত বনধের সমর্থনে পাশে এসে দাঁড়িয়েছে কংগ্রেস, আপ, বিএসপি, সমাজবাদী পার্টি ও সিপিএমের একাধিক কৃষক ও খেত মজুর সংগঠন।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা