কংগ্রেসকে ধাক্কা নিয়ে জম্মু-কাশ্মীরে ‘একলা চলো’র ঘোষণা ফারুখের

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের শরিক দলগুলির মধ্যে দুরত্ব বাড়ছে। কয়েক দিন আগেই কংগ্রেসকে ধাক্কা দিয়ে পঞ্জাব-চণ্ডীগড়ে ‘একলা চলো’র কথা ঘোষণা করেছিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। আর বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরে ‘একলা চলো’র কথা জানিয়ে দিলেন ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুখ আবদুল্লা। সাংবাদিকদের তিনি বলেন, ‘জম্মু-কাশ্মীরে ইন্ডিয়া জোটের শরিক দলগুলির সঙ্গে কোনও আসন সমঝোতায় যাবে না ন্যাশনাল কনফারেন্স। সব আসনেই প্রার্থী দেবে দল।’ ফারুখের ঘোষণায় উপত্যকায় বিরোধী ভোট ভাগাভাগির সুযোগে বিজেপি রাজনৈতিক ফায়দা লুটবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আসন্ন লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে যৌথভাবে লড়তে ‘ইন্ডিয়া’ নামে নয়া জোট গড়েছিল কংগ্রেস-সহ দেশের ২৬ বিরোধী দল। ওই জোটের অন্যতম শরিক ছিল জম্মু-কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স। পটনা হোক কিংবা মুম্বই- জোটের সব বৈঠকেই হাজির ছিলেন দলের সুপ্রিমো ফারুখ আবদুল্লা। এমনকী জোটের শরিক দলগুলির মধ্যে অতি দ্রুত আসন সমঝোতা সেরে ফেলার জন্যও চাপ দিয়েছিলেন তিনি।

অথচ এদিন ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে তিনি জানিয়ে দিয়েছেন, জম্মু-কাশ্মীরে লোকসভা ভোটে অন্য কোনও দলের সঙ্গে সমঝোতায় যাওয়ার প্রশ্নই ওঠে না। নিজের শক্তিতেই লড়বে ন্যাশনাল কনফারেন্স। যদিও ইন্ডিয়া জোট ছেড়ে তার দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ’তে সামিল হবে কিনা, তা নিয়ে অবস্থান স্পষ্ট করেননি ফারুখ। এদিন ন্যাশনাল কনফারেন্স নেতার ‘একলা চলো’র ঘোষণায় যথেষ্টই বিব্রত কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। প্রকাশ্যে কোনও মন্তব্য না করলেও তাঁরা মনে করছেন, ইডির হাত থেকে রেহাই পেতেই ইন্ডিয়া জোট ছেড়ে একলা চলোর ঘোষণা করেছেন ফারুখ আবদুল্লা।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই