স্বর্ণমন্দিরে শীর্ষাসনের পরেই ফ্যাশন ডিজাইনারকে প্রাণনাশের হুমকি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে  স্বর্ণমন্দিরে শীর্ষাসন করেছিলেন ফ্যাশন ডিজাইনার তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অর্চনা মাকওয়ানা। আর তাঁর যোগাসনের ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এরপরেই প্রাণনাশের হুমকি পেলেন অর্চনা।

ভদোদরা পুলিশ জানিয়েছেন ,’এই হুমকি আসার পরেই মাকওয়ানাকে এক সপ্তাহের জন্য বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছে। প্রয়োজনে তা বাড়ান হতে পারে।‘ এরপরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফ্যাশন ডিজাইনার গুজরাট এবং ভাদোদরা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় স্বর্ণমন্দিরে  অর্চনা মাকওয়ানার ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক।  তাই  কার্যত চাপে পড়ে তড়িঘড়ি যোগাসনের ছবি মুছে দেন ফ্যাশন ডিজাইনার। পাশাপাশি তিনি ক্ষমা চেয়ে বলেছেন,’ আমি কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে চাইনি।‘ এই আবহে প্রাণনাশের হুমকি পেলেন  অর্চনা মাকওয়ানা।

উল্লেখ্য, ২১ জুন স্বর্ণমন্দিরের মধ্যে যোগ ব্যায়াম করাকে কেন্দ্র তুমুল বিতর্ক তৈরি হয়েছে। এই ঘটনায় ক্ষোভ বাড়ছে শিখ সম্প্রদায়ের মানুষের মধ্যে।   তীব্র নিন্দা করেছে মন্দিরের শিরোমনি গুরুদ্বার প্রবন্ধক কমিটি। এই নিয়ে এক আধিকারিক জানিয়েছেন , অর্চনা   যেহেতু স্বর্ণ মন্দিরের মর্যাদা লঙ্ঘন এবং ভক্তদের অনুভূতিতে আঘাত করেছেন তাই পুলিশ কমিশনারের কাছে একটি অভিযোগ পাঠানো হয়েছে। এরপরেই এই ঘটনা প্রসঙ্গে  রবিবার পঞ্জাব পুলিশ ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এ ধারায় মামলা দায়ের করে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়