বন্ধ হাজার হাজার মদের দোকান, মাথায় হাত সুরাপ্রেমীদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুর্নীতির কারণেই রাজ্য জুড়ে বন্ধ থাকতে চলেছে ১০,৮০০ টি মদের দোকান। এমনটাই ঘোষণা করে দিয়েছে কর্ণাটকের ফেডারেশন অফ ওয়াইন মার্চেন্টস অ্যাসোসিয়েশন। তাদের  তরফে ঘোষণা করা হয়েছে আগামী ২০ নভেম্বর বন্ধ থাকতে চলেছে মদের দোকান। কারণ হিসাবে জানা গিয়েছে, আবগারি দফতরের দুর্নীতির জন্য রাজ্যের মদের দোকানগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অ্যাসোসিয়েশনের দাবি,  রাজ্য আবগারি দফতরে যে দুর্নীতি চলছে তা বন্ধ করতে হবে । শুধু তাই নয়  আবগারি দফতরকে অর্থ মন্ত্রকের সঙ্গে একীভূত করতে হবে। আর তা যদি না হয় তাহলে রাজ্য জুড়ে বন্ধ থাকবে মদের দোকান। তবে শুধুমাত্র খোলা থাকবে সরকারি মদের দোকান।

অন্যদিকে  কর্ণাটক স্টেট ওয়াইন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বি গোবিন্দরাজ হেগডে জানিয়েছেন, ‘তাদের দাবি পূরণের জন্য মুখ্যমন্ত্রীর একটি সভা করা উচিত। কারণ, রাজ্যে আবগারি বিভাগের জন্য কোন আইন নেই। সেইজন্য অর্থমন্ত্রীর নিয়ন্ত্রণে থাকা অর্থ বিভাগের সাথে একীভূত করা উচিত আবগারি বিভাগকে।‘ বলা বাহুল্য, নির্বাচনের সময় কর্ণাটকের  এক সমাবেশ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘নির্বাচনের জন্য রাজ্যের মদ ব্যবসায়ীদের কাছ থেকে ৭০০  কোটি টাকা  ঘুষ নেওয়া হয়েছে ।‘ আর এই বক্তব্যের পর থেকেই মদ বিক্রি শুরু হয় বিতর্ক।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক