আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বীরাঙ্গনা, মাত্র ১৫ সেকেন্ডে পুরুষ পহেলবানকে কুপোকাত করলেন মহিলা কুস্তিগীর

নিজস্ব প্রতিনিধি: যে রাঁধে সে চুলও বাঁধে, এমনকি বাইরের সব কাজ একাহাতেই সামলাতে পারে। মেয়েরা যে এখন পুরুষদের থেকে কম কিছু নয় সেই প্রমাণ মিলেছে বারবার। আকাশ থেকে পাতাল সবক্ষেত্রেই এখনই মেয়েরা পুরুষদের সমতুল্য। সেই প্রমাণই মিলল ফের একবার।  উত্তরপ্রদেশের হামিরপুর জেলায় নারী ক্ষমতায়নের এক অনুপ্রেরণামূলক উদাহরণ দেখা গেল। একজন মহিলা কুস্তিগীর মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে একজন পুরুষ কুস্তিগীরকে পরাজিত করেছেন। মহিলা কুস্তিগীরের এই সাফল্যের  প্রসংশা করলেন মাঠে উপস্থিত জনতা ।

জানা গিয়েছে, হামিরপুর জেলার চান্দৌত গ্রামে অনুষ্ঠিত দুই দিনের কুস্তি প্রতিযোগিতার সময় এই রোমাঞ্চকর প্রতিযোগিতাটির সাক্ষী থেকেছেন দর্শকরা। কুস্তির খেলায় একজন পুরুষ এবং মহিলা কুস্তিগীরের মধ্যে  প্রতিযোগিতা সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল। এই কুস্তি প্রতিযোগিতাটি চান্দৌত গ্রামে একটি ঐতিহ্যবাহী মেলার সময় আয়োজিত হয়েছিল ।  খেলায় উত্তরপ্রদেশ এবং অন্যান্য বেশ কয়েকটি রাজ্যের বিখ্যাত কুস্তিগীররা অংশগ্রহণ করেছিলেন। হরিয়ানার মহিলা কুস্তিগীর পুনম, বারাবাঁকির রাজেশ পেহলওয়ানকে চ্যালেঞ্জ করেছিলেন। কুস্তি প্রতিযোগিতা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পুনম চমক দেন।  পুরুষ কুস্তিগীরকে দু’হাতে তুলে প্রচণ্ড শক্তিতে মাটিতে ফেলে দেন। এই লড়াইটি মাত্র ১৫ সেকেন্ড স্থায়ী হয়েছিল।  এবং পুনম রাজেশ পেহলওয়ানকে পরাজিত করে জয়লাভ করেন।

আরও পড়ুন: নয়া রেকর্ড, চলতি বছরে ৩৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব

পুরুষ কুস্তিগীর মাটিতে আছড়ে  পড়ে পরাজয় স্বীকার করে নেওয়ার সঙ্গে সঙ্গেই পুরো মাঠ করতালিতে ভরে যায়। দর্শকরা মহিলা কুস্তিগীরের শক্তি, কৌশল এবং আত্মবিশ্বাসের প্রশংসা করেন। অনেকেই বলছেন এই প্রতিযোগিতা প্রমাণ করেছে যে আজকের মেয়েরা কোনও ক্ষেত্রেই পুরুষদের থেকে কম নয়। মহিলা কুস্তিগীর পুনমের এই জয় কেবল ক্রীড়ানুরাগের জয় নয়, বরং মেয়েদের সাহস এবং আত্মনির্ভরতার প্রতীক। অনেকেই পুনমকে দেখে কুস্তির ময়দানে নামার উৎসাহ পাবেন বলেই মনে করছেন।

Published by:

Share Link:

More Releted News:

‘জিনা মুশকিল কর দিয়া’, আত্মঘাতী হওয়ার আগে ফোনে বাবাকে বলেছিলেন বিচারক

বাড়ির শৌচালয় থেকে বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার, ভয়ঙ্কর ঘটনা দিল্লিতে

ছত্তিশগড়ের কাঙ্কেরে মাইন নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ছিন্নভিন্ন চার নিরাপত্তারক্ষী

পর্যটকদের নিয়ে বড় সিদ্ধান্ত লক্ষদ্বীপ প্রশাসনের, ঢুকতে প্রয়োজন হবে না পুলিশি ছাড়পত্রের

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ