গোপন তথ্য শত্রু দেশে পাচারের অভিযোগে গ্রেফতার অর্থ মন্ত্রকের কর্মী

ধৃতের কাছ থেকে সন্দেহজনক মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের গোপন তথ্য ও নথি শত্রু দেশে পাচার করার অভিযোগে অর্থ মন্ত্রকের এক কর্মচারিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। সুমিত নামে ধৃত ব্যক্তি অর্থ মন্ত্রকে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কর্মরত ছিলেন। অর্থের বিনিময়েই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য বিদেশি এজেন্টদের হাতে তুলে দিয়েছেন বলে জেরায় স্বীকারও করেছেন। ওই সব বিদেশি এজেন্টের হদিশ পাওয়ার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

দিল্লি পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই চুক্তিভিত্তিক কর্মী সুমিতের গতিবিধি সন্দেহজনক মনে হচ্ছিল অর্থ মন্ত্রকের আধিকারিক। তার গতিবিধির উপরে নজরদারি শুরু হয়। সম্প্রতি সুমিতকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। কোন-কোন দেশের কাছে কী-কী গুরুত্বপূর্ণ তথ্য পাচার করেছে তা জানার জন্য সুমিতকে জেরা করা হচ্ছে। ধৃতের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে একটি মামলাও দায়ের করা হয়েছে।

সামনেই সংসদে পেশ হবে জাতীয় বাজেট। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাজেট তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়েছেন অর্থ মন্ত্রকের আধিকারিকরা। চলতি বছরে বিশ্বজুড়ে আর্থিক মন্দা দেখা দেবে বলে সতর্ক করে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। ফলে অনেক সতর্কভাবেই বাজেট তৈরি করতে হচ্ছে অর্থ মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের। কাকপক্ষীতেও বিষয়টি যাতে টের না পায়, তার জন্য বিশেষ নিরাপত্তারও বন্দোবস্থ করা হয়েছে। তার মধ্যেই গুপ্তচর বৃত্তির দায়ে মন্ত্রকের এক কর্মীর গ্রেফতারের খবরে শোরগোল পড়ে গিয়েছে।

কিডনির রোগ থাকলে বাড়তে পারে ‘লো ব্লাড সুগার’ এর ঝুঁকি, সতর্কবার্তা চিকিৎসকদের

সকালের খাবারে প্রোটিন নাকি ফাইবার কোনটি বেশি জরুরি? কী বলছেন বিশেষজ্ঞরা?

ভাঙা সম্পর্কও জোড়া লাগতে পারে, যদি থাকে এই ৩ টি শর্ত

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী