পোল্ট্রি ফ্রার্মে আগুন! ঝলসে গেল ৪ হাজার মুরগি, ‘তন্দুরি চিকেন’ নিতে হুড়োহুড়ি গ্রামবাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: শর্টসার্কিটের কারণে দুটি পোল্ট্রি খামারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ঝলসে মারা গিয়েছে  আর্মির কোরেশির খামারবাড়িতে পালিত প্রায় ৪,০০০ মুরগি ও মুরগির বাচ্চা।  বুধবার খামারটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার ফলে মালিকের প্রায় ১০ লক্ষের আর্থিক ক্ষতি হয়েছে। ক্ষতি নিয়ে যখন মালিকের মাথায় হাত পড়েছে তখন সেই জায়গায় ধরা পড়েছে এক অন্য ছবি। যা সকলকেই হতবাক করে দিয়েছে। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসতেই ঝলসানো মুরগি সংগ্রহ করতে হুড়োহুড়ি পড়ে যায় গ্রামবাসীদের মধ্যে। অনেকেই পুড়ে যাওয়া মুরগি নিয়ে যাওয়ার জন্য ভিড় করেন খামারের আশেপাশে। যেন ‘পোড়া তন্দুরি’ খাওয়ার লোভেই ছুটে এসেছেন তারা। 

ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের হামিরপুর জেলার কুরারা থানার অন্তর্গত কুসমারা গ্রামে   দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে সবকিছু আগুনে ছেয়ে গিয়েছিল। ঘটনার পর দলে দলে আসা গ্রামবাসীরা ঝলসে যাওয়া মুরগিগুলো নিয়ে পালিয়ে যায়। এমনকি সেই পোড়া মুরগি নিতে কাড়াকাড়ি পড়ে যায়।  দুর্ঘটনাটি ঘটেছে কুসমারা গ্রামে খালেপুরার বাসিন্দা আমির কোরেশীর পোল্ট্রি খামারে। শ্রমিকদের মতে, হঠাৎ শর্ট সার্কিট হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং দুটি খামারকেই গ্রাস করে ফেলে। প্রতিটি খামারে দুই হাজার মুরগি বিক্রির জন্য প্রস্তুত ছিল এবং সেগুলো গুদামে পাঠানোর কথা ছিল। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে দমকল বাহিনী পৌঁছানোর আগেই ১০ লক্ষ টাকার পণ্য নষ্ট হয়ে যায়।

 মালিক যখন ভাবছেন কীভাবে এই ক্ষতি সামলাবেন তখন আগুন নিভানোর সঙ্গে সঙ্গেই  সেখানে জড়ো হওয়া গ্রামবাসীরা মৃত মুরগিগুলো লুট করতে শুরু করে। লোকজনকে দুই-চারটি ঝলসানো মুরগি নিয়ে দৌড়ে পালাতে দেখা যায়। পোল্ট্রি খামারের মালিক আমির কোরেশি যদিও এতে আপত্তি করেননি। তিনি বলেন, পুড়ে মারা যাওয়ার পর এই মুরগিগুলো তো এমনিতেও ফেলে দিতে হতো, তাই গ্রামবাসীরা এগুলো নিঁয়ে গেলে কোনো সমস্যা নেই। 

১৩ বছরের কিশোরের শরীরে দীর্ঘ লেজ! SSKM হাসপাতালে সফল অস্ত্রোপচার

ফ্রিজের ভিতর ‘স্বয়ম্ভু’ শিবলিঙ্গ! দর্শন পেতে আগ্রার বাড়িতে ভক্তদের ঢল

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আটকে ৫০ পরিবার, অনেকের মৃত্যুর আশঙ্কা

ওহ্ লাভলি, পরিবারে ইডির সমন আসতেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের দলে মদন

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩

ইরানে ফের মার্কিন হামলায় নিহত ৩০, আহত ২৬০

পুজোর লাইনেই অঞ্জলি সারতে হবে ভক্তদের, তারাপীঠ মন্দিরের নিয়মে আর কী কী বদল হল?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

ধর্মতলায় নয়, কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

জোর করে খাওয়ানো হোক সোনম ওয়াংচুককে! অনশনের ১৮তম দিনে আদালতে দায়ের মামলা

স্যালাডের পাতায় লুকিয়ে থাকতে পারে বিপজ্জনক পরজীবী! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ইন্ডিয়া জোটকে ধাক্কা দিয়ে ডিলিমিটেশন বিলকে সমর্থনের পথে শরদের এনসিপি

জেনে নিন বাড়িতেই নরম তুলতুলে ছানার কোফতা বানানোর সহজ রেসিপি