দিল্লিতে খাবার প্রস্তুতকারক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ৩

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে  দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার দিল্লির নারেলা শিল্পাঞ্চলে একটি ফুড তৈরি কারখানায় আচমকাই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত তিন জন প্রাণ হারিয়েছেন ।সেইসঙ্গে আহত হয়েছেন কমপক্ষে ৬ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, ভোর ৩টে ৩৫ মিনিট নাগাদ মুগডাল ভাজার সময় এই আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ১৪টি  দমকলের ইঞ্জিন। আগুনে কারখানায় কয়েকজন শ্রমিক আটকা পড়েছেন বলে জানিয়েছেন ফুড প্রসেসিং ইউনিটের এক কর্মকর্তা। জোর কদমে চলছে আগুন নেভানোর কাজ। তবে এখন আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গিয়েছে।

এদিনের এই ভয়াবহ ঘটনায় প্রাণ হারিয়েছেন বছর ২৪ শ্যাম, ৩০ বছরের রাম সিং এবং ৪২ বছরের বীরপাল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, একটি পাইপলাইন থেকে গ্যাস লিক থেকে আগুনের সূত্রপাত হয়। মুগ ডাল ভাজার জন্য ব্যবহৃত বার্নারে এই গ্যাস সরবরাহ হচ্ছিল বলে মনে করা হচ্ছে। দিল্লি পুলিশ জানিয়েছে,  এই ঘটনার প্রেক্ষিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

লাঠি হাতে গোটা গ্রামে একের পর এক বাড়িতে হানা প্রমীলা বাহিনীর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা

তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়