তেলেঙ্গানার হোটেলে ভয়াবহ আগুন, মৃত ছয়

সোমবার রাতে সেকেন্দ্রাবাদের একটি হোটেলে ভয়াবহ আগুন লাগে। ওই ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। আহত বেশ কয়েকজন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, সেকেন্দ্রেবাদ : লখনউয়ের পর তেলেঙ্গানা। সোমবার রাতে সেকেন্দ্রাবাদের একটি হোটেলে ভয়াবহ আগুন লাগে। ওই ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। আহত বেশ কয়েকজন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে দমকল। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিছুদিন আগে লখনউতেও একটি হোটেলে আগুন লাগে। সেই আগুনে ঝলসে দু’জনের মৃত্যু হয়।   

এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে হায়দরাবাদের কমিশনার সি ভি আনন্দ জানিয়েছেন, সোমবার রাতে সেকেন্দ্রাবাদের একটি বহুতলে আগুন লাগে। ভবনটির একতলায় একটি ইলেকট্রিক স্কূটার রিচার্জিং ইউনিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। সেখানে দাহ্য পদার্থ থাকায় দ্রুত দু’তলা ও তিনতলায় আগুন ছড়িয়ে পড়ে। চারদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। ফলে প্রাণ হারান ছ’জন। নিজেকে বাঁচাতে অনেকেই জানালা থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দমকল ও স্থানীয়দের তৎপরতায় দ্রুত উদ্ধারকাজ চালানো সম্ভব হয়। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী মহম্মদ মাহমুদ আলি। তিনি বলেন, “এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। ওই হোটেলে আটকে পড়া অতিথিদের উদ্ধার করতে যথাসাধ্য চেষ্টা করেছেন দমকল কর্মীরা। তবে প্রচণ্ড ধোঁয়ায় দমবন্ধ হয়ে কয়েকজনের মৃত্যু হয়েছে। কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটেছে তা জানতে তদন্ত শুরু করা হবে।” 

উল্লেখ্য, গত মার্চ মাসেও এমনই এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয় তেলেঙ্গানা। সেবার সেকেন্দ্রাবাদের একটি গুদামে আগুন লেগে মৃত্যু হয়ে বিহারের ১১ জন পরিযায়ী শ্রমিকের। গোদামটি সেকেন্দ্রাবাদের ভৈগুড়ার একটি ঘিঞ্জি এলাকায় অবস্থিত হওয়ায় দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়েছিল বলে জানা যায়। সেবারও শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে জানতে পারেন তদন্তকারীরা।

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২