ভয়াবহ অগ্নিকাণ্ড পুরীর জগন্নাথ মন্দির সংলগ্ন শপিং মলে, চলছে উদ্ধারকাজ

পর্যটকদের উদ্ধার করার কাজ চলছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরীর (Puri) জগন্নাথ মন্দির সংলগ্ন শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। বুধবার রাতে আগুন লাগার পর, ১২ ঘন্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এখনও। পর্যটকদের উদ্ধার করার কাজ চলছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে চলেছে দমকলের ৮টি ইঞ্জিন। ঘটনাস্থলে রয়েছে ওড়িশার বিপর্যয় মোকাবিলা বাহিনীও।

সজানা গিয়েছে, বুধবার রাত ৯টা নাগাদ প্রথম আগুন দেখতে পাওয়া যায়। তারপরই সেখানে উপস্থিত সাধারণ মানুষ ও বিক্রেতাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। প্রথমে দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। রাতে আরও পাঁচটি দমকলের ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে।পুলিশের তরফে জানানো হয়েছে, পুরীর লক্ষ্মী শপিং কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোরে এই আগুন লেগেছে। সেখানে একটি জামাকাপড়ের দোকানে প্রথম আগুন দেখা যায়। তারপর ধীরে ধীরে সেই আগুন ছড়িয়ে পড়ে। ১২ ঘন্টা পেরিয়ে গেলেও আগুন কখন নিয়ন্ত্রণে আসবে তা স্পষ্ট করে বলতে পারছেন না দমকল বাহিনীর আধিকারিকরা।

জানা গিয়েছে, ইতিমধ্যে ওই মলের  দোতলার প্রায় ৪০টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। এখনও একাধিক দোকানের ভিতরে পকেট ফায়ার রয়েছে বলে জানিয়েছেন দমকল কর্মীরা।

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির