ঘুমন্ত অবস্থায় জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু ৪ যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হরিয়ানার গুরুগ্রামে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। ঘুমন্ত অবস্থায় পুড়ে প্রাণ গেল চার যুবকের। শুক্রবার গভীর রাতে শর্ট সার্কিটের কারণে গুরুগ্রামের সরস্বতী এনক্লেভের জে-ব্লকের একটি বাড়িতে আগুন লেগে যায়। আর তাতেই প্রাণ গেল চার যুবকের।

 জানা গিয়েছে নিহতরা হলেন ১৭ বছরের নূরে আলম, ২২ বছরের মুস্তাক , ২৪ বছরের আমান  ও ২৮ বছর বয়সী  সাহিল যুবক।  তথ্য অনুযায়ী, মৃত চারজনই বিহারের বাসিন্দা । বর্তমানে তারা গুরুগ্রামের সরস্বতী এনক্লেভে থাকতেন।  শুক্রবার রাতে আচমকাই তাদের বাড়িতে আগুন লেগে যায়। আর তাতেই ঘটল বিপত্তি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুনঃ ‘প্রতিদিন অত্যাচার …’,সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে ট্রেনের নিচে ঝাঁপ দম্পতির

অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করে। এরপর খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘুমের মধ্যেই প্রাণ হারান  চারজন যুবক । এনারা  সকলেই ছিলেন পোশাক কোম্পানিতে দর্জি। নিহতদের মধ্যে একজন বিবাহিত। দীপাবলি উদযাপন করতে বাড়িতে গিয়েছিলেন তাঁর স্ত্রী-সন্তান। স্বাভাবিক ভাবেই এই অগ্নিকাণ্ডের জেরে দীপাবলির আগেই চার যুবকের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক