উত্তরকাশীতে ভেঙে পড়া সুড়ঙ্গের নির্মাণ সংস্থা বিজেপিকে চাঁদা দিয়েছে ৫৫ কোটি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উত্তরাখণ্ডের উত্তরকাশীতে সিল্কিয়ারা সুড়ঙ্গে ধসের কথা এখনও ভোলেননি অনেকে। ওই সুড়ঙ্গ নির্মাণের বরাত পেয়েছিল যে সংস্থা সেই নবযুগ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (এনইসি) নির্বাচনী বন্ডের মাধ্যমে বিজেপিকে ৫৫ কোটি টাকা চাঁদা দিয়েছিল। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত নির্বাচনী বন্ড তথ্য থেকেই এ কথা জানা গিয়েছে। সিল্কিয়ারা সুড়ঙ্গ নির্মাণের বরাত পাওয়ার বিনিময়ে বিজেপিকে ওই মোটা অঙ্কের চাঁদা দেওয়া হয়েছিল কিনা, তা নিয়ে মুখ খুলতে চাননি নবযুগ ইঞ্জিনিয়ারিংয়ের শীর্ষ আধিকারিকরা।

চার ধাম প্রকল্পের আওতায় উত্তরাখণ্ডের উত্তরকাশীর দণ্ডালগাঁওয়ের মধ্যে সংযোগ রক্ষার জন্য তৈরি সুড়ঙ্গ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি সরকার। সুড়ঙ্গটি তৈরি হলে উত্তরকাশী থেকে যমুনোত্রী ধাম যাওয়ার দূরত্ব ২৬ কিলোমিটার কমবে ২০১৮ সালে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটির বৈঠকে ওই সিল্কিয়ারা-বারকোট সুড়ঙ্গ  প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বরাত পায় হায়দরাবাদের নির্মাণকারী সংস্থা নবযুগ ইঞ্জিনিয়ারিং। ওই সংস্থা আবার নবযুগ শিল্পগোষ্ঠীর অধীনস্থ সংস্থা। ২০২২ সালে ওই সুড়ঙ্গ নির্মাণ সম্পূর্ণ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে সুড়ঙ্গ নির্মাণ হয়নি। গত বছরের ১২ নভেম্বর ভোরে ধস নেমেছিল ওই নির্মীয়মাণ ভিতরে আটকে পড়েছিলেন ৪১ জন শ্রমিক। শেষ পর্যন্ত ১৭ দিন পরে ‘ইঁদুরের গর্ত’ (যার পোশাকি নাম ‘র‌্যাট-হোল মাইনিং’) দিয়েই উদ্ধার করা হয় সুড়ঙ্গে আটক শ্রমিকদের।

নিরর্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বন্ড তথ্য বলছে, ২০১৯ সালের ১৯ এপ্রিল থেকে ২০২২ সালের ১০ অক্টোবর পর্যন্ত ১ কোটি টাকা মূল্যের ৫৫টি বন্ড কিনেছিল সুড়ঙ্গ নির্মাণকারী সংস্থা নবযুগ ইঞ্জিনিয়ারিং। আর ওই বন্ডের পুরোটাই বিজেপি তহবিলে জমা দিয়েছে। কেন এবং কোন স্বার্থে কেন্দ্রের শাসকদলকে ওই মোটা টাকা চাঁদা দেওয়া হয়েছে তা নিয়ে মুখ খুলতে চাননি নবযুগ ইঞ্জিনিয়ারিংয়ের ম্যানেজিং ডিরেক্টর সি শ্রীধর।

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন