রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়ি বা গাড়ি কেনার জন্য ঋণ নেওয়ার পরিকল্পনা থাকলে এবার লাগতে চলেছে বড় ধাক্কা। মূল্যবৃদ্ধির চাপ সামলাতে রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)।   তিন দিনের মনিটারি পলিসি কমিটি (Monetary Policy Committee) বৈঠকের ফল ঘোষণা করেছে RBI। গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৫০ শতাংশ করা হয়েছে। 

৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত তিন দিনব্যাপী বৈঠকের পর এমপিসি সর্বসম্মতিক্রমে সুদের হার বৃদ্ধির পক্ষে ভোট দিয়েছে।  এর আগে দীর্ঘ সময় ধরে রেপো রেট ৫.২৫ শতাংশে অপরিবর্তিত ছিল। এবার ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধির ফলে তা বেড়ে দাঁড়াল ৫.৫০ শতাংশে। প্রায় চার বছর পর এই প্রথম রেপো রেট বাড়াল RBI। এর আগে শেষবার ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রেপো রেট বাড়ানো হয়েছিল।  মূলত বাড়তে থাকা মূল্যবৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের চাপের মতো বিষয়গুলি RBI-এর সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। অগস্টে খুচরো মূল্যবৃদ্ধির হার ৪.৮২ শতাংশে পৌঁছেছিল, যা RBI-এর ৪ শতাংশের লক্ষ্যমাত্রার উপরে ছিল।

কী প্রভাব পড়বে গাড়ি ও বাড়ির লোনের উপর 

রেপো রেট হল সেই সুদের হার, যে হারে RBI স্বল্পমেয়াদে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়। এই হার বাড়লে ব্যাঙ্কগুলির জন্য RBI থেকে টাকা ধার করা তুলনামূলকভাবে ব্যয়বহুল হয়। এর প্রভাব পড়তে পারে গ্রাহকদের ঋণের সুদের হারেও। ফলে হোম লোন, গাড়ির লোন-সহ বিভিন্ন ক্ষেত্রে EMI বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে কতটা বাড়বে, তা সংশ্লিষ্ট ব্যাঙ্কের সুদের হার এবং ঋণের শর্তের উপর নির্ভর করবে। উদাহরণ হিসেবে, আগে প্রকাশিত হিসাব অনুযায়ী, ৫০ লক্ষ টাকার ২৫ বছরের হোম লোনে সুদের হার ৭.৫০ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ হলে প্রতি মাসে EMI প্রায় ৮১৭ টাকা বাড়তে পারে।  

আরও পড়ুন: হাসপাতালের পথে তীব্র যানজট, অটোর মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা

FD বিনিয়োগকারীদের জন্য কিছুটা স্বস্তি

ঋণগ্রহীতাদের জন্য রেপো রেট বৃদ্ধি চাপ তৈরি করলেও FD বা স্থায়ী আমানতকারীদের জন্য পরিস্থিতি কিছুটা ইতিবাচক হতে পারে। ব্যাঙ্কগুলি যদি আমানতের সুদের হার বাড়ায়, তাহলে নতুন করে FD করা গ্রাহকরা বেশি সুদ পেতে পারেন। তবে ইতিমধ্যে চালু থাকা FD-র সুদ সাধারণত চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত পরিবর্তিত হয় না।

বিয়ের অনুষ্ঠান চলাকালীন ধসে পড়ল ছাদ, চেয়ার হাতে ছুটলেন অতিথিরা! ভাইরাল ভিডিও

ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের দেড় বছরের মাথায় দিলেন সুখবর

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিজেপির মণ্ডল সভাপতি সুজিত হালদারের

হলিউডে ফের শোকের ছায়া, প্রয়াত ‘নর্থ বাই নর্থওয়েস্ট’-খ্যাত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ইভা সেইন্ট

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

‘শুদ্ধিকরণ’-এর নামে মহিলার সঙ্গে পাশবিক অত্যাচার! গ্রেফতার ৯

চিকিৎসার নামে শিশুদের শূন্যে ছুঁড়ে দিচ্ছেন তান্ত্রিক, প্রকাশ্যে ভয়ঙ্কর ভিডিও

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

পুজোয় ছাতা সঙ্গী হবে? বাংলার আকাশে ফের নিম্নচাপের প্রভাব, ৩ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

শেষ ম্যাচে লিখলেন রুপকথা, চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

হাসপাতালের পথে তীব্র যানজট, অটোর মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা

প্রশাসনিক প্রধান হিসেবে একটানা ২৫ বছর পূর্ণ মোদির, শুভেচ্ছাবার্তা জাপানের প্রধানমন্ত্রীর

‘ফ্রান্সকে ইসলামের নিয়ন্ত্রণে আনার চেষ্টা’, ছাত্র বিক্ষোভ নিয়ে বিস্ফোরক ট্রাম্প