Maharastra Crisis: শিবসেনার বিদ্রোহী বিধায়কদের মূল্য চোকাতে হবে, হুঙ্কার পওয়ারের

সাংবাদিকদের কাছে তিনি দাবি করেন, মহা বিকাশ আগাড়ি সরকারের পক্ষে এখনও সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) পাশে দাঁড়িয়ে শিবসেনার (Shiv Sena) বিদ্রোহী বিধায়কদের উদ্দেশে এবার হুঙ্কার ছাড়লেন এনসিপি (NCP) সুপ্রিমো তথা মরাঠা স্ট্রংম্যান শরদ পওয়ার (Sharad Pawar)। বৃহস্পতিবার দলের শীর্ষ নেতা ও বিধায়কদের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘মহা বিকাশ আগাড়ি (MVA) সরকারের পক্ষে এখনও সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। মুখ্যমন্ত্রী পদে থাকার জন্য উদ্ধবের হাতে প্রয়োজনীয় সংখ্যক বিধায়কও রয়েছে। বিধানসভাতেই (Assembly) সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ হবে। তবে যে সব বিধায়ক বিদ্রোহ করেছেন তাদের মূল্য চোকাতে হবে।’ পওয়ারের এমন মন্তব্য নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।  মরাঠা রাজনীতিতে অনেক হিসেব-নিকেশ উল্টে দেওয়ার ক্ষমতা যে তাঁর রয়েছে অতীতে বহুবার তার প্রমাণ মিলেছে।

এদিন দুপুরেই বিদ্রোহী বিধায়কদের উদ্দেশে শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে শিবিরের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়, ২৪ ঘন্টার মধ্যে তাঁরা মুম্বই ফিরে এলে মহা বিকাশ আগাড়ি জোট ছাড়তে প্রস্তুত। আর তার পরেই রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় আলাদা-আলাদা বৈঠকে বসে কংগ্রেস ও এনসিপি নেতৃত্ব। কংগ্রেসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, উদ্ধব ঠাকরে চাইলে সরকার থেকে বেরিয়ে যেতে রাজি দল। প্রয়োজনে বাইরে থেকে সমর্থন করা হবে।

তবে শরদ পওয়ার মহা বিকাশ আগাড়ি জোট ভাঙার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। দলের নেতা-বিধায়কদের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘সবাই জানে কীভাবে শিবসেনার একাংশ বিধায়ককে প্রথমে সুরাত ও পরে গুজরাত নিয়ে যাওয়া হয়েছে। অসম সরকার কীভাবে বিদ্রোহী বিধায়কদের সাহায্য করছে। আমরা ওই সব কুচক্রীদের নাম প্রকাশ্যে আনতে  চাইছি না। তবে এখনও বলছি, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জায়গা হল বিধানসভা। বিধানসভায় উদ্ধব ঠাকরে তাঁর সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে দেবেন।’

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা! মন্দিরের ছাদ ভেঙে কমপক্ষে মৃত ৫, আটকে একাধিক পুণ্যার্থী

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

বৃষ্টির রাতে ফাঁকা মন্দিরে হানা চোরেদের, দেবীর গয়না খুলতেই যা ঘটল……

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাসের টাকা নিয়ে ‘কাটমানি’ রাজ! অবশেষে শ্রীঘরে দুর্নীতিবাজ উপপ্রধান

ব্রাজিলের হয়ে ছেলের গোল দেখে কেঁদেই ফেললেন কুনহার মা

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের