বিদ্যুৎ বিপর্যয় এড়াতে কয়লা আমদানির সিদ্ধান্ত

চিঠির তারিখ ২৮ মে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিদ্যুতের ঘাটতি মেটাতে এবার কয়লা আমদানির সিদ্ধান্ত নিল কেন্দ্র। এই ব্যাপারে কেন্দ্র সংশ্লিষ্ট সংস্থাকে চিঠি লিখেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের (Reuters) দাবি, তাদের কাছে রয়েছে সেই চিঠির প্রতিলিপি। চিঠির তারিখ ২৮ মে। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের( Power Ministry) তরফে পাঠানো চিঠিতে (letter ) বলা হয়েছে, ‘বিদ্যুতের (Electricity) অভাবনীয় সঙ্কট এড়াতে কেন্দ্র কয়লা (Coal ) আমদানির সিদ্ধান্ত নিয়েছে’। রয়টার্সের প্রতিবেদন অনুসারে সেই চিঠি (letter )  সংশ্লিষ্ট দফতর, পদস্থকর্তা, কয়লা সচিব (Coal Secretary) এবং কোল ইন্ডিয়ার চেয়ারম্যানকে (Chairman of Coal India) পাঠিয়ে দিয়েছে।

মন্ত্রক আশঙ্কা করছে, আগামীদিনে বিদ্যুতের চাহিদা আরও বাড়বে। তাই, আগে থেকে কয়লা মজুত রাখা না হলে দেশজুড়ে বিদ্যুতের ভয়াবহ সঙ্কট তৈরি হবে। মন্ত্রক সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদসংস্থা জানিয়েছে, সব রাজ্যকে কয়লার সরবরাহের বরাত চেয়ে জারি করা দরপত্র ( tenders) আপাতত স্থগিত রাখতে।

২০১৫ সালের পর এই প্রথম কেন্দ্রীয় সরকার (Centre) কয়লা আমদানির সিদ্ধান্ত নিল। উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি বেশ কয়েকটি রাজ্যে (State) কয়লার ভয়াবহ সঙ্কট দেখা দেওয়ায় অধিকাংশ কেন্দ্র বিদ্যুৎ উৎপাদন কার্যত স্তব্ধ হয়ে যায়। পরিস্থিতির মোকাবিলা করতে রেলমন্ত্রক (Ministry of Rail) অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করে পণ্যাবাহী গাড়ি করে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কয়লা সরবরাহ করে। আগামীদিনে এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, তা ধরে নিয়েই কেন্দ্র এখন থেকেই পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে।

আরও পডু়ন কয়লার অভাব আরও বাড়বে, তৈরি হবে বিদ্যুতের ভয়াবহ সঙ্কট

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার