র‍্যাগিংয়ের অত্যাচার সইতে না পেরে আত্মহত্যা ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার

ফের ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রমৃত্যু! খড়্গপুরের পর এবার হায়দরাবাদের ইঞ্জিনিয়ারিং কলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রমৃত্যু! খড়্গপুরের পর এবার হায়দরাবাদের ইঞ্জিনিয়ারিং কলেছে। র‍্যাগিং ও হয়রানির শিকার হয়ে কলেজ হোস্টেলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন হায়দরাবাদের সিদ্ধার্থ ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের একজন ইঞ্জিনিয়ারিং ছাত্র। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে কলেজ চত্বরে। ছাত্রটির মৃত্যুর পর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তিনি জানিয়ে গিয়েছেন যে, কীভাবে সিনিয়র ছাত্রদের দ্বারা র‍্যাগিং হয়রানির শিকার হয়ে তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য গিয়েছেন। ছাত্রটি ভিডিওতে তাঁর ভীতি প্রকাশ করে বলেছেন, কলেজে ভর্তি হওয়ার পর থেকে তাকে মারধর করা হচ্ছে, তাঁর টাকা হাতিয়ে নিচ্ছে।

যেখানে তিনি তাঁর জীবনের জন্যও আবেদন জানিয়েছিলেন। এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পুলিশ র‍্যাগিং এবং আত্মহত্যা উভয়েরই তদন্ত করছে। প্রয়াত ছাত্রের নাম যাদব সাই তেজা, বয়স ২২ বছর। তাঁকে তাঁর হোস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছেন। র‍্যাগিংয়ের শিকার হয়ে সাই তেজা মৃত্যুর সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ। তাঁর সহপাঠী রা জানিয়েছেন, সাই তেজাকে একটি বারে নিয়ে গিয়ে তাঁর কলেজের সিনিয়ররা তাঁকে মদ্যপান করতে এবং প্রায় ১০,০০০ টাকার বিল পরিশোধ করতে বাধ্য করেছিলেন। সেই চাপ সহ্য করতে না পেরে সাই তেজা আত্মহত্যা করেছে বলে অভিযোগ।

আত্মহত্যার আগে রেকর্ড করা ভিডিওতে সাই তেজা বলেছিলেন, “আমি কলেজে যাচ্ছিলাম। চার-পাঁচ জন লোক এসে আমাকে হুমকি দিয়েছিল। তারা এসে আমার থেকে টাকা দাবি করেছিল। ওরা আমাকেও মারছে, আর আমি খুব ভয় পাচ্ছি। ওরা আমার কাছে এসে টাকা চাইছে, আর ওরা আমাকে মারছে। আমার কী করা উচিত? আমি মরতে যাচ্ছি। দয়া করে আমাকে বাঁচান।” ভিডিওতে সাই তেজাকে বিরক্ত এবং ভীত দেখাচ্ছিল। তাঁর মৃত্যুর খবর পাওয়া মাত্রই রাতারাতি ৩০০ কিলোমিটার ভ্রমণের পর, সাই তেজার পরিবার এবং আইনজীবী কিশোর তার হোস্টেলে পৌঁছেছেন। পুলিশ মামলাটি তদন্ত করছে।

গুগল ড্রাইভ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ! মিলবে ২ জিবি স্টোরেজ

কম বাজেটে সেরা পারফরম্যান্স, দেখে নিন ভারতের সেরা ৫টি গিজার  

শ্রীবিষ্ণুর জাগরণেই ভাগ্যবদল! আর্থিক লাভের যোগ এই ৩ রাশির

দেবদেবীদের হাতের ভঙ্গিতেই লুকিয়ে গভীর রহস্য, জানেন কোন মুদ্রার কী অর্থ?

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের