উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঘড় গোছানোর কাজ শুরু করল উত্তরপ্রদেশ কংগ্রেস। বিজেপি-সহ বিভিন্ন দলের নেতাদের পাশাপাশি সমাজের বিভিন্ন পেশার বিশিষ্টজনকেও দলে সামিলের কাজ জোরকদমে শুরু করেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) কংগ্রেসে সামিল হলেন দক্ষিণী অভিনেত্রী জারা খান ও প্রাক্তন আইএএস রাকেশ বর্মা।

লখনউয়ে কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অভিনেত্রী জারা খান ও প্রাক্তন আমলা রাকেশ বর্মার হাতে দলের সদস্যপদ তুলে দেন উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি অজয় রায়। পরে দুজনকেই দলীয় উত্তরীয় পড়িয়ে স্বাগত জানানো হয়। উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির সংখ্যালঘু মোর্চার সহ সভাপতি হাসিব খান জানিয়েছেন, রাহুল গান্ধির নেতৃত্ব দেখে উদ্ধুদ্ধ হয়ে কংগ্রেসে যোগ দিয়েছেন অভিনেত্রী জারা খান ও প্রাক্তন আমলা রাকেশ বর্মা।’ উল্লেখ্য ২০১৩ ব্যাচের আইএএস রাকেশ বর্মা উত্তরপ্রদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছিলেন। ২০২০ সালে চাকরি থেকে স্বেচ্ছাবসর নেওয়ার পরে সমাজকল্যাণমূলক কাজকর্মের সঙ্গে জড়িত ছিলেন।

এর আগেই উত্তরপ্রদেশের অবোধ অঞ্চলের বিশিষ্ট দলিত নেতা হীরা ঠাকুর বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। বিধানসভা ভোটের আগে বিভিন্ন দল থেকে নেতা-কর্মীরা যেভাবে হাত শিবিরে যোগ দিচ্ছেন তাতে উজ্জীবিত রাজ্য কংগ্রেস নেতৃত্ব। তাদের দাবি, আসন্ন বিধানসভা ভোটে রাজ্যে পালাবদল নিশ্চিত। সাধারণ মানুষ ডাবল ইঞ্জিন সরকারের হাত থেকে মুক্তি পেতে চান।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে