তিন বছরের লড়াই শেষে নয়া পাসপোর্ট পেলেন মেহবুবা মুফতি

১০ বছর মেয়াদের পাসপোর্ট বরাদ্দ করা হয়েছে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাহুল গান্ধির মতো তিনিও কেন্দ্রের মোদি সরকারের চক্ষুশূল। তাই ২০১৯ সালে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রীর পাসপোর্ট নবায়ন করেনি কেন্দ্র। যার ফলে বিদেশ যাত্রার পথ বন্ধ হয়ে গিয়েছে। নিজের পাসপোর্ট ফেরাতে দিল্লি হাইকোর্টে আইনি লড়াই চালিয়েছিলেন পিডিপি নেত্রী। ওই আইনি লড়াই শেষে রবিবারই মেহবুবাকে নয়া পাসপোর্ট দেওয়া হয়েছে। পূর্ণ মেয়াদের অর্থা‍ৎ ১০ বছর মেয়াদ সম্পন্ন পাসপোর্ট বরাদ্দ করা হয়েছে।

২০১৯ সালে পাসপোর্টের মেয়াদ শেষহয়ে যাওয়ার পরেই নতুন করে নবায়ন করার জন্য পাসপোর্ট অফিসের কাছে আবেদন জানিয়েছিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু তাঁর সেই আবেদনে কর্ণপাতই করেননি মোদি সরকারের অঙ্গুলিহেলনে চলা পাসপোর্ট অফিসের আধিকারিকরা। তাই নিএর পাসপোর্ট পেতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মেহবুবা। গত মার্চেই পিডিপি নেত্রীর পাসপোর্টের বিষয়ে সিদ্ধান্ত নিতে রিজি্ওনাল পাসপোর্ট আধিকারিক-কে (আরপিও)তিন মাসের সময়সীমা বেঁধে দিয়েছিলেন দিল্লি হাইকোর্টের বিচারপতি প্রতিভা এম সিং।

ওই তিন মাসের সময়সীমা শেষের আগেই সুড়সুড় করে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামে পাসপোর্ট ইস্যু করেছেন সংশ্লিষ্ট পাসপোর্ট আধিকারিক। চলতি বছরের ১ জুন থেকে আগামী ২০৩৩ সালের ৩১ মে পর্যন্ত নয়া পাসপোর্টের মেয়াদ রয়েছে। উল্লেখ্য, লোকসভার সাংসদ পদ খারিজের পরে নিজের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন জানিয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। দিল্লির এক আদালত আবস্য তাঁকে তিন বছরের মেয়াদের পাসপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছিল।

বিয়ের আগে প্রাক্তন সহকর্মীর সঙ্গে দেখা করতে গিয়ে খুন যুবক! গ্রেফতার ২

সৌদি-হুতিদের পাল্টাপাল্টি হামলায় নিহত ৫, মৃতদের মধ্যে ৩ জনই শিশু

‘তৃণমূল মৃত ও নির্মূল, প্রতীক এল কি গেল, যায় আসে না,’ কটাক্ষ শমীকের

কর্মরত অবস্থায় পঞ্জাব পুলিশের এএসআইকে গুলি করে হত্যা, হাড়হিম ঘটনা অমৃতসরে

প্রতীক হারিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা! তোড়জোড় কালীঘাট শিবিরে

৩ অক্টোবরের আগে রাস্তায় কোনও পুজোর বিজ্ঞাপন নয়, নয়া নিয়ম কলকাতা পুরসভার

খাদ্য সুরক্ষা দফতরের অভিযানের জেরে রাতারাতি বদলে গেল হোটেল-রেস্তরাঁর চেহারা

১৭ বছরের নাবালিকাকে গণধর্ষণের পর খুন, ক্ষতবিক্ষত দেহ ছিঁড়ে খেল কুকুর, গ্রেফতার ৩ কিশোর

চিনা মাঞ্জার দাপট রুখতে এবার ড্রোন! বিশ্বকর্মা পুজোয় আকাশপথে পুলিশের কড়া নজর

বিশ্বকর্মা পুজোর দিনে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা

হানিমুনে গিয়ে বারবিকিউয়ের আগুনে ঝলসে গেলেন নববধূ! হাসপাতালে চলছে মরণবাঁচন লড়াই

ঋতব্রতদের দলের নাম কী জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস? কমিশনকে দেওয়া চিঠি নিয়ে জল্পনা

উপনির্বাচনের আগে তৃণমূলের প্রতীক ফ্রিজ, নির্বাচন কমিশনকে জবাব মমতার

সৌদির আকাশে এবার F-35! ৪৮টি অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রিতে সায় আমেরিকার