মর্মান্তিক! ইন্দোরে গাড়ি-ট্রাকের সংঘর্ষে মৃত মধ্যপ্রদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে-সহ ৩

Share:

নিজস্ব প্রতিনিধি, ইন্দোর : শীতের সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল মধ্যপ্রদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে সহ ৩ জনের। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বালা বচ্চনের মেয়ে প্রেরণা সহ আরও দুইজন গাড়িতে ছিলেন। সেই গাড়ির সঙ্গেই সংঘর্ষ হয় একটি ট্রাকের। গাড়িটির গতি বেশি ছিল বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, শুক্রবার ভোররাতে এক জন্মদিনের অনুষ্ঠান থেকে গাড়ি নিয়ে ফিরছিলেন বালা বচ্চনের মেয়ে প্রেরণা। তাঁর সঙ্গে ছিলেন আরও ২জন। মধ্যপ্রদেশের ইন্দোরের তেজাজি নগর থানা এলাকার কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি। সোজা গিয়ে ধাক্কা মারে সামনে  থাকা একটি ট্রাকে। ওই গাড়িতে প্রেরণা বচ্চন ছাড়াও ছিলেন, প্রখর কাশলিওয়াল, মানু সান্ধু, অনুষ্কা রাঠি। গাড়িটি ট্রাকে ধাক্কা মারার পরেই দুমড়ে মুছড়ে যায়। ঘটনাস্থলেই প্রেরণা, প্রকাশ ও মানুর মৃত্যু হয়। গুরুতর জখম হন অনুষ্কা। দুর্ঘটনা দেখেই ছুটে আসে পথচারিরা। তাঁরাই প্রথম পুলিশে খবর দেয়। উদ্ধার করার চেষ্টাও করে। কিন্তু সম্ভব হয়নি। পুলিশ এসে গ্যাসকাটার দিয়ে গাড়ি কেটে ৪জনকে উদ্ধার করে। সকলকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তখনই ৩জনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। একজনের অবস্থা আশঙ্কাজনক। ওই হাসপাতালেই চিকিৎসা চলছে তাঁর।

মেয়ের মৃত্যুর খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে গিয়েছেন বালা বচ্চন। হাসপাতালে পৌঁছে গিয়েচেন একাধিক কংগ্রেস নেতা। ঘটনাস্থলের সেই ট্রাকের খোঁজে তল্লাশি চলছে। এলাকার সিসিটিভি ফুটেজের দিকে নজর রাখা হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে ওই ট্রাকটি কোথা গেল সেই দিকেও নজর রাখা হয়েছে।

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল

ধর্ষণ-খুন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ

লাইব্রেরির চাকরি ছেড়ে ঘর মোছার চাকরি বাছলেন তরুণী, কারণ জানলে চমকে যাবেন

‘ভয় পাই না’, সেমিফাইনালের লড়াইয়ের আগে ফ্রান্সকে হুঙ্কার ইয়ামালের

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

শিশু নির্যাতন রোধে স্কুল-কলেজে বিশেষ পাঠ, সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে জানাল কেন্দ্র

‘লক্ষণরেখা ডিঙোবেন না’, পাপারাজ্জিদের আবদারে চটে লাল সলমানের নায়িকা

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

বৃষ্টিতে ভিজে সর্দি-কাশিতে জেরবার, ইমিউনিটি বাড়াতে খান ৫ পুষ্টিকর স্যালাড

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি