ডেঙ্গিতে আক্রান্ত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

ডেঙ্গিতে আক্রান্ত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। শনিবার বুলেটিনে জানিয়েছে এইমসের চিকিৎসকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গিতে আক্রান্ত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। শনিবার বুলেটিনে জানিয়েছে এইমসের চিকিৎসকরা। তবে চিন্তার কোনও কারণ নেই বলেই জানিয়েছেন চিকিৎসকেরা। দ্রুত শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর। গত বুধবার আচমকাই জ্বর-শারীরিক দুর্বলতা নিয়ে দিল্লির এইমসে ভর্তি হন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং।

তারপরেই দ্রুত চিকিৎসা শুরু হয় মনমোহন সিং-এর। প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয় এইমসে। শনিবার চিকিৎসার পর এইমসের তরফে জানানো হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর রোগের কথা। তবে ধীরে ধীরে মনমোহনের রক্তের প্লেটলেট বাড়ছে, তাই সুস্থ হচ্ছেন প্রধানমন্ত্রী, বলে জানিয়েছে এইমসের চিকিৎসকেরা। গত বুধবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর অসুস্থতার খবর পেয়ে চিন্তায় পড়ে যান বর্ষীয়ান কংগ্রেস নেতারা। এইমসে মনমোহনকে দেখতে যান কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। ঘটা করে ক্যামেরাম্যান নিয়ে হাজির হন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়া। দ্রুত সুস্থতা কামনা করেন কপিল সিব্বলরা। তবে এইমসের তরফে আজ জানানো হয়েছে দ্রুত চিকিৎসায় সাড়া দিচ্ছেন মনমোহন সিং।

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর চিকিৎসার দায়িত্বে রয়েছেন প্রথিতযশা কার্ডিওলজিস্ট নীতিশ নায়েক। তাঁর নেতৃত্বেই মেডিক্যাল বোর্ড গড়া হয়েছে বলে জানা গিয়েছে। আপাতত মনমোহন সিং-এর শরীরে জ্বর নেই বলেই জানিয়েছে চিকিৎসকেরা। চলতি বছরের এপ্রিল মাসে করোনার দ্বিতীয় ধাক্কায় আক্রান্ত হন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। এইমসে চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন তিনি।

 

 

যুগলের ঘর বাঁধার স্বপ্ন পুড়িয়ে ছারখার করে দিল লখনউয়ের কোচিং সেন্টারের আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

লাঠি হাতে গোটা গ্রামে একের পর এক বাড়িতে হানা প্রমীলা বাহিনীর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা

তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের