চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

একই বাইকে চেপে বিয়ে বাড়ি যাচ্ছিল চার ভাই, পথের মাঝেই প্রাণ গেল তিন জনের

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক দুর্ঘটনা। বিয়েবাড়িতে আনন্দ করতে যাচ্ছিলেন চার ভাই। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই সব শেষ হয়ে গেল।  উত্তর প্রদেশের ফতেহপুর জেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।  আইরায়ান মাশায়ক গ্রামের একটি হিমাগারের কাছে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন সদস্যের মৃত্যু হয়েছে।  ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয় এবং আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েছেন এবং গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। 

জানা গিয়েছে, হুসেনগঞ্জ থানা এলাকার পাত্রাহা গ্রামের বাসিন্দা শ্যাম সিং (৪৫), তার ভাই মন্থল সিং (৪০), গোরেলাল (৩২) এবং খুড়তুতো ভাই রাজেন্দ্র সিং (৩০) সুলতানপুর ঘোষ এলাকার একটি গ্রামে একটি বিয়েতে যোগ দিতে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পরিবারের সকলেই উৎসবের আনন্দে মেতে ছিল।  সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে তিন ভাই সময়মতো পৌঁছাতে তাড়াহুড়ো  করেন। এটাই যে কাল হয়ে দাঁড়াবে তা বুঝতে পারেননি।   আইরায়ান মাশায়ক গ্রামের কাছে অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।  সুলতানপুর ঘোষ থানার গৌলির বাসিন্দা মতিলাল পাসওয়ান (৫০) অন্য মোটরসাইকেলে ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ধাক্কা এতটাই তীব্র ছিল যে দুটি মোটরসাইকেলই ভেঙে  গিয়েছে এবং আরোহীরা কয়েক ফুট দূরে ছিটকে পড়ে।  

আরও পড়ুন: মাদক মামলায় হুমায়ুন কবিরের জামাইকে তলব

দুর্ঘটনার   রাস্তাটি কয়েক মুহুর্তের জন্য নিস্তব্ধ হয়ে গিয়েছিল। তারপর  রাস্তায় থাকা মানুষজন  চিৎকার শুরু করলে  আশেপাশের গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে আসে। প্রত্যক্ষদর্শীরা বলছেন দৃশ্যটি ভয়াবহ ছিল। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়, আর দুজন গুরুতর আহত অবস্থায় যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। গ্রামবাসীরা তাৎক্ষণিকভাবে পুলিশ এবং অ্যাম্বুলেন্সে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে এবং আহতদের হাটগাঁও কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর,  আহতদের অবস্থা গুরুতর দেখে চিকিৎসকরা দুজনকেই জেলা হাসপাতালে রেফার করেন, যেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন। দুর্ঘটনায় নিহত তিনজন একই পরিবারের সদস্য। ঘটনাস্থলেই শ্যাম সিং, মন্থল সিং এবং গোরেলালের মৃত্যু হয়। রাজেন্দ্র সিং এবং মতিলাল পাসওয়ান গুরুতর আহত বলে জানা গিয়েছে। খবরটি পাত্রাহা গ্রামে পৌঁছানোর  সঙ্গে সঙ্গে বিয়ে বাড়ির আনন্দ এক নিমেষে ম্লান হয়ে যায়। সকলে কান্নায় ভেঙে পড়েন।  যে পরিবার বিয়ের মতো আনন্দের অনুষ্ঠানের আয়োজন করেছিল তারাই কয়েক মুহূর্তে পরিবারের তিনজনের শেষকৃত্যের প্রস্তুতি নিতে বাধ্য হয়। 

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ