ফের খাদে পড়ল যাত্রীবাহী বাস, উত্তরাখণ্ডে নিহত ৪ যাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরাখণ্ডের পর হিমাচলপ্রদেশ। আচমকাই এক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে  খাদে পড়ে যায়। শুক্রবার ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের সিমলায়। জানা গিয়েছে,  এদিন সকালে আচমকাই রোহরু এলাকার কুড্ডু-দিলতারি যাওয়ার পথে যাত্রীবাহী  বাসটি পাহাড়ি রাস্তা থেকে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এই ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।

হিমাচল প্রদেশ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট কর্পোরেশন (HRTC) আধিকারিকরা জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ। তবে ততক্ষণে ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের। তারপর চালক ও কন্ডাক্টরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাদের মৃত্যু হয়। এখন পর্যন্ত  তিনজন যাত্রী আহত  অবস্থায়  রোহরুর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর নিহতরা হলেন- গাড়ি চালক করম দাস , কন্ডাক্টর রাকেশ কুমার, বীরমা দেবী এবং নেপালের ধন শাহ। এবং আহত হয়েছেন- জিয়েন্দার রাংতা, দীপিকা ও হাস্ত বাহাদুর। তবে কি করে এমন দুর্ঘটনা ঘটল তা এখন জানা  যায়নি। এই ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। অন্যদিকে কিছুদিন আগে উত্তরাখণ্ডে আচমকাই এক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এই ঘটনায় প্রাণ হারান তিনজন মহিলা। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল।  বারবার কি করে এমন দুর্ঘটনা হচ্ছে, তা নিয়ে উঠছে প্রশ্ন।

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের

দেখতে হুবহু প্রধানমন্ত্রীর মতো! নবদ্বীপে ঝালমুড়ির ঠোঙা হাতে কে এই ব্যক্তি?

ইছামতি নদীর পাড়ে ১৩টি বেআইনি গেস্টহাউস ভেঙে ফেলার নির্দেশ টাকি পুরসভার

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

মেসি কাণ্ডে অরূপের রক্ষাকবচ বহাল রাখল কলকাতা হাইকোর্ট

সকালের ব্যস্ততা এড়াতে রান্নার ঝামেলা শেষ! ঝটপট বানান এই সুস্বাদু নো কুক টিফিন

সব রান্নাতেই জিরের গুঁড়ো দিচ্ছেন? অজান্তেই শরীরে কী ক্ষতি বা লাভ হচ্ছে জানেন?

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

‘বাবা আমাকে বাঁচাও’, লখনউ কোচিং সেন্টার অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যুর আগে শেষ ফোন তরুণীর

স্বপ্নপূরণ, হাতে ভারতীয় দলের জার্সি পেলেন বৈভব, কত নম্বর

গরমের দুপুরে তৃপ্তির স্বাদ, সহজে বানিয়ে নিন লাউ বোয়াল ঝোল

লিভ ইন পার্টনারকে নিয়ে বাবা-মা-বোনকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন তরুণীর