উধমপুরে পথ দুর্ঘটনায় একই পরিবারের চার জনের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি : জম্মু কাশ্মীরের উধমপুরে ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কায় মৃত্যু হল একই পরিবারের চার জনের। এই ঘটনায় একজনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে। জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া পরিবারটি জম্মু থেকে কাশ্মীরের দিকে যাচ্ছিল। সেইসময় জম্মু-শ্রীনগর ন্যাশনাল হাইওয়েতে টিকরির কাছে সালোরে এই দুর্ঘটনাটি ঘটেছে। একটি ট্রাক গাড়িটিকে ধাক্কা মারে। ট্রাকের ধাক্কায় গাড়িতে থাকা চারজনেরই মৃত্যু হয়েছে। মৃত ওই চার জনের নাম নিতীন ডোগরা, তাঁর স্ত্রী রিতু, দুই মেয়ে খুশি ও বানী। তবে তাঁদের আরেক মেয়ে বৃন্দা এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাঁকে নিকটবর্তী এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে তদন্তকারীরা। তবে এই ঘটনার পিছনে দায়ী ট্রাক চালককে অবশ্য ধরা সম্ভব হয়নি। ট্রাক চালক পলাতক বলে খবর পাওয়া গিয়েছে। তবে তাঁকে ধরা এখনও পর্যন্ত সম্ভব হয়নি। উল্লেখ্য, এর আগে জম্মুর কাছে ঝাঝর কোটলি এলাকায় একটি ব্রিজের কাছে একটি ট্রাক পড়ে ট্রাক চালকের মৃত্যু হয়েছিল।

 

ধর্মীয় অনুষ্ঠানের খাবার খেয়ে বমি-পায়খানা, হাসপাতালে ভর্তি ৩৫ জন গ্রামবাসী

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

তোলাবাজির প্রতিবাদ করায় লাঠি দিয়ে পিটিয়ে বিজেপি কর্মীর হাত ভেঙে দিল দুষ্কৃতীরা, উত্তপ্ত সবং

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

মানুষ নয়, CPR দিয়ে বেহুঁশ সাপকে বাঁচালেন ব্যক্তি, ভাইরাল চমকে ওঠা ভিডিও

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতার ভাই

বিয়ের দু’বছরের মাথায় বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

সৌদির তেল পরিকাঠামোয় হুথিদের হামলা, নাগরিকদের সাবধান করল আমেরিকা

এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে যোগ ৩ দাপুটে বোলারের, কারা তাঁরা?

‘মমতা নেই, অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে,’ কদর্য আক্রমণ পাপিয়ার