বিহারের আরায় তীব্র তাপপ্রবাহের বলি চার ভোট কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: গোটা রাজ্যজুড়ে গত কয়েকদিন ধরে বয়ে চলেছে তীব্র তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ছেন অসংখ্য মানুষ। এবার তাপপ্রবাহের বলি হলেন চার ভোট কর্মী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আরায়। চার সহকর্মীর মর্মান্তিক মৃত্যুর খবরে অন্যান্য ভোট কর্মীরা শুধু শোকস্তব্ধই নন, আতঙ্কিতও।

আগামিকাল শনিবার (১ জুন) শেষ তথা সপ্তম দফায় আরা লোকসভা আসনে ভোট নেওয়া হচ্ছে। ওই ভোটগ্রহণ প্রক্রিয়ায় যুক্ত ভোট কর্মীদের ইভিএম, ভিভিপ্যাট-সহ বিভিন্ন জরুরি নথিপত্র বিলি চলছে। গরমের মধ্যে দীর্ঘক্ষণ বসে থাকতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন বয়স্ক ভোট কর্মীরা। একাধিক ভোট কর্মী অভিযোগ করছেন, তীব্র তাপপ্রবাহের হাত থেকে বাঁচার জন্য জেলা প্রশাসনের তরফে তেমন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আর তার ফলেই অসুস্থ হয়ে চার ভোট কর্মী মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।

যদিও ভোট কর্মীদের অভিযোগ মানতে চাননি ভোজপুরের জেলাশাসক মহেন্দ্রকুমার। তাঁর দাবি, ‘প্রতিটি বিতরণ কেন্দ্রে পর্যাপ্ত পানীয় জল, পাখা, আচ্ছাদনের ব্যবস্থা করা হয়েছে। ভোট কর্মীদের যাতে গরমে কোনও সমস্যা না হয়, তার দিকে বিশেষ নজর রাখা হয়েছে।’ চার ভোট কর্মীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তিনিও দুঃখপ্রকাশ করেছেন।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়