ভোটের মুখে নীতীশের হাত ছাড়লেন চার বারের সাংসদ ফাতেমি

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: লোকসভা ভোটের মুখেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ ‘ডিগবাজি’ কুমারের দল ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা চার বারের সাংসদ মোহাম্মদ আলি আশরাফ ফাতমি। মঙ্গলবার সংযুক্ত দলের সর্বভারতীয় সভাপতি নীতীশ কুমারের কাছে পাঠানো পদত্যাগপত্রে দলের জাতীয় সাধারণ সম্পাদকের পাশাপাশি প্রাথমিক সদস্যপদে ইস্তফার কথা উল্লেখ করেছেন তিনি। দ্বারভাঙার চার বারের সাংসদের দল ছাড়ার পরেই জোর চর্চা শুরু হয়েছে, রাষ্ট্রীয় জনতা দলে (আরজেডি) সামিল হতে পারেন ফাতমি। যদিও এ বিষয়ে নিজের অবস্থান এখনও স্পষ্ট করেননি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। শুধু জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যেই পরবর্তী পদক্ষেপের কথা ঘোষণা করবেন।

গতকাল সোমবারই বিহারে এনডিএ’র জোট শরিকদের মধ্যে আসন রফার কথা ঘোষণা করা হয়। ওই রফা অনুযায়ী, রাজ্যের ৪০ আসনের মধ্যে ১৬ আসনে লড়বে নীতীশের জেডিইউ। ১৭টি আসনে প্রার্থী দেবে বিজেপি। বাকি ৭ আসনের মধ্যে পাঁচটি আসনে লড়বে চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি। আর একটি করে আসনে লড়বে জিতনরাম মাজি ও উপেন্দ্র কুশাওয়াহার দল। যদিও ওই আসন রফায় ক্ষুব্ধ হয়ে এদিন সকালেই কেন্দ্রের মন্ত্রিত্বে ইস্তফা দিয়েছেন রামবিলাসের ভাই পশুপতি পারস।

আসন রফা ঘোষণার পরে নীতীশের দল জেডিইউয়ের অন্দরেও শুরু হয়েছে বিদ্রোহ। যে দ্বারভাঙ্গা আসন থেকে চার বার সাংসদ হয়েছিলেন দলের জাতীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ আলি আশরাফ ফাতমি, সেই আসন বিজেপিকে ছাড়া হয়েছে। অর্থা‍ৎ ওই আসনে আর প্রার্থী হওয়ার সম্ভাবনা নেই তাঁর। তাই নিজের রাজনৈতিক ভবিষ্যত সুনিশ্চিত করতে জেডিইউ ছেড়ে ফাতমি ফের তাঁর পুরনো দল আরজেডিতে ফিরতে পারেন বলে জল্পনা চলছে। 

দিঘার রথযাত্রায় বড় বদল! ভিআইপি নয়, এবার রথের রশি টানবে সাধারণ ভক্তরাও

পাথর খাদানে ভয়াবহ ধস, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু ৭ শ্রমিকের

বিজেপি নেতার বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে গ্রেফতার অসীমা ঘনিষ্ঠ তৃণমূল নেতা

অনুষ্কার পোশাকের ম্যাজিক, মিনি ড্রেস মুহূর্তে হয়ে গেল ফ্লোর-লেংথ গাউন! হৈচৈ নেটমহলে

কেতনের বাগদত্তা সিয়ার লাই ডিটেক্টর পরীক্ষার আর্জি জানাল পুলিশ

১,৪৫৪ ফুট উঁচু এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় প্রেমের প্রস্তাব! বিশ্বশান্তির বার্তা দিয়ে গ্রেফতার রুশ দম্পতি

টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, শিলিগুড়ি-সিকিমের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন

বাড়ছে বিপদ, দেবরাজের আয় বহির্ভূত সম্পদ নিয়ে তদন্তে ইডি

ভোটার কার্ড-প্যান সহ ১৫ নথি দেখিয়েও লাভ হল না, অসমের বাসিন্দাকে ‘বিদেশি’ ঘোষণা হাইকোর্টের

‘এখনই চালু করা যাবে না হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচার’, মেটাকে ধাক্কা দিল কেন্দ্র

পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো গুরুদ্বার, তীব্র নিন্দা ভারতের

অনুদান কেলেঙ্কারির পর এবার রাম মন্দিরের চাকরিতেও দুর্নীতি! ঘুষ দিয়েছেন ১২৫ জন কর্মী

চারচাকা গাড়ি করে এসে ছাগল-ভেড়া চুরি করে পালাল চোরের দল, ভাইরাল ভিডিও