মর্মান্তিক! চেন্নাই সৈকতে ঢেউয়ের তোড়ে ভেসে গিয়ে শ্রীলঙ্কার শরণার্থীসহ ৪ মহিলার সলিল সমাধি

চেন্নাইয়ের এন্নোর সমুদ্র সৈকতে ঢেউয়ের সঙ্গে খেলতে গিয়ে তলিয়ে গেলেন ৪ মহিলা। নিহতরা সকলেই শ্রীলঙ্কিয়ান শরণার্থী ছিলেন। যাদের নাম শালিনী (১৭), গায়ত্রী (১৮), ভবানী (১৯) এবং দেবকী (৩০)।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক! চেন্নাইয়ের এন্নোর সমুদ্র সৈকতে ঢেউয়ের সঙ্গে খেলতে গিয়ে তলিয়ে গেলেন ৪ মহিলা। নিহতরা সকলেই শ্রীলঙ্কিয়ান শরণার্থী ছিলেন। যাদের নাম শালিনী (১৭), গায়ত্রী (১৮), ভবানী (১৯) এবং দেবকী (৩০)। তাঁরা সকলেই ছিলেন শ্রীলঙ্কার একটি শরণার্থী শিবিরের বাসিন্দা। চারজনই গুম্মিদিপুন্ডিতে একটি বেসরকারি কাপড়ের দোকানে কর্মরত ছিলেন। এবং সবার বয়স ১৭ থেকে ৩০ বছরের মধ্যে বলে জানা গিয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) এন্নোরের কাছে সমুদ্রে আনন্দে মেতে উঠেছিলেন। তখনই তীব্র ঢেউ চলে আসায় তাঁরা আর নিজেদের কন্ট্রোল করতে পারেননি। ঢেউয়ে ভেসে যান। পরে তাদের সকলের মৃতদেহ একই স্থানে ভেসে আসে।

তিরুভাল্লুর জেলার পেথিকুপ্পামে শ্রীলঙ্কার শরণার্থী শিবিরের বাসিন্দা দেবকী সেলভাম গুম্মীদিপুন্ডিতে একটি বেসরকারি টেক্সটাইল দোকানে কাজ করতেন। অন্যরা গুম্মীদিপুন্ডি পালায়মের ভবানী, ট্রিপলিকেন থেকে গায়ত্রী এবং গুম্মীদিপুন্ডির কলেজ ছাত্রী শালিনী – তার সহকর্মী এবং বন্ধু ছিলেন। শালিনী ও গায়ত্রী ছিল কলেজের ছাত্রী, দোকানে খণ্ডকালীন চাকরি করত, আর দেবকী ও ভবানী ছিল পূর্ণকালীন কর্মচারী। পুলিশ জানিয়েছে, চারজন এন্নোরের কাছে মেট্টুকুপ্পামের সমুদ্র সৈকতের এক নির্জন অংশে জলকেলি করতে গিয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদ অনুসারে, প্রথমে শালিনী সমুদ্রে নামলে একটি শক্তিশালী ঢেউ তাকে টেনে নিয়ে যায়। অন্যরা তাকে উদ্ধার করতে ছুটে গেলে তাঁরাও প্রবল স্রোতে ভেসে যান।

এই বিষয়ে পেরিয়াকুপ্পামের একজন জেলে মারিমুথু বলেছেন, সাধারণত ওই স্থানে দর্শনার্থীদের না যাওয়ার জন্য সতর্ক করি। কিন্তু এই মহিলারা একটি গোপন স্থানে চলে যান, তাই কেউ জানতে পারে না যে তারা সেখানে আছে। যখন আমরা পাথরের মধ্যে কিছু আটকে থাকতে দেখি এবং বুঝতে পারি যে তারা মৃতদেহ, তখন আমরা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেই। এন্নোর পুলিশ জেলেদের সহায়তায় মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সরকারি স্ট্যানলি হাসপাতালে পাঠানো হয়েছে।এন্নোর পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে