নর্তকী ভাড়া করে সারারাত দেদার ফুর্তি, লক্ষাধিক টাকার বিল মেটাতে না পেরে শ্রীঘরে চার তরুণ

Share:

নিজস্ব প্রতিনিধি:  কথাতেই বলে প্রতিটি মানুষের আয় বুঝে ব্যয় করা উচিত। হাতে টাকা রয়েছে মানেই দেদারে উড়িয়ে দেওয়া  একেবারেই উচিত নয়। আর এবার সাধ্যের বাইরে গিয়ে শখ পূরণ করতে গিয়েই বড় বিপাকে পড়লেন চার যুবক। আনন্দ-উল্লাসে মেতে উঠতে নর্তকী ভাড়া করেছিলেন কয়েকজন যুবক। সঙ্গে ছিল মদ্যপানেরও ব্যবস্থা। সবটাই ঠিক চলছিল কিন্তু ফুর্তির আসর শেষ হওয়ার পরেই ঘটল বিপত্তি। চারজনকে যেতে হলো শ্রীঘরে। সেই ঘটনাই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি ‘এই মুহূর্তে’। কি এমন ঘটেছিল জেনে নিন।  

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি  ঘরের ভিতরে উচ্চস্বরে হিন্দি গান বাজছে।  হাসি, নাচ আর পার্টিমুডে রয়েছেন চার যুবক ও এক নর্তকী।  খোলামেলা পোশাক পরা তরুণীর হাতে ছিল মদের বোতল। তাঁকে ঘিরে ‘বাবুজি যারা ধীরে চলো’ গানে   চটুল ভঙ্গিতে নাচছেন চার যুবক। রাত স্মরণীয় করার পর সকালটা যে দুঃস্বপ্নে পরিণত হবে তা ভুলেও ভাবেনি তারা।  নাচ-গান ও বিনোদনের আয়োজন করতে যে মোটা অঙ্কের খরচ  হবে তা হয়ত তাঁদের জানা ছিল না। অনুষ্ঠান শেষ হওয়ার পর যখন বিল মেটানোর সময় আসে, তখনই ঘটে বিপত্তি। নৃত্যশিল্পী ১ লক্ষ ১০ হাজার টাকা দাবি করেছিলেন। এই টাকা দেওয়ার মতো ক্ষমতা ছিল না চারজনের।  বকেয়া টাকা পরিশোধ করতে না পারায় শুরু হয় বচসা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। 

অভিযোগ, বিল মেটাতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপের প্রয়োজন হয়।  গোটা ঘটনার ভিডিও উপস্থিত কেউ মোবাইলে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘অরুণকোসলি’ নামের অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়। কয়েক হাজার বার দেখা হয়েছে  সেই ভিডিও। তরুণদের হাল দেখে সমাজমাধ্যমে হাসির ঝড় উঠেছে। নেটিজেনদের একাংশ বিষয়টি নিয়ে মজার মন্তব্য করলেও অনেকেই প্রশ্ন তুলেছেন দায়িত্বজ্ঞানহীন আচরণ নিয়ে। অনেকে আবার বলছেন, সামর্থ্যের কথা না ভেবে শুধুমাত্র দেখনদারি করতে গিয়েই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

ধর্ষককেই বিয়ে করার জেদ নির্যাতিতার, বাধা পেয়ে অ্যাসিডের বোতলে চুমুক

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি 

প্রতিদিন ডাল-সবজি খেয়ে বিরক্ত? স্বাদ বদলে বানান পাহাড়ি স্টাইলের ‘ভাট কে ডুবকে’

বাঘ-হাতি নয়, শুঁয়োপোকার ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা