গুজরাতে সেমিকন্ডাক্টর কারখানা তৈরির উদ্যোগ থেকে সরে দাঁড়াল ফক্সকন

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: একেই বলে রামধাক্কা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প থেকে সরে দাঁড়াল অ্যাপলের যন্ত্রাংশ তৈরির দায়িত্বে থাকা তাইওয়ানের সংস্থা ফক্সকন। ১.৬১ লক্ষ কোটি টাকা খরচ করে  গুজরাতে ভারতের বেদান্ত গোষ্ঠীর সঙ্গে যৌথ উদ্যোগে সেমিকনডাক্টর চিপ ও বৈদ্যুতিন ডিসপ্লে প্যানেলের কারখানা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল তাইওয়ানের সংস্থাটি। কিন্তু সোমবার আচমকাই ফক্সকনের পক্ষ থেকে জানানো হয়, বেদান্তের সঙ্গে যৌথ উদ্যোগ থেকে সরে আসছে তারা। যদিও কেন এমন সিদ্ধান্ত তা নিয়ে সংস্থার পক্ষ থেকে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।

গত বছরের ১৪ সেপ্টেম্বর ঢোল-তাসা বাজিয়ে কেন্দ্রীয় বৈদ্যুতিনমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উপস্থিতিতে গান্ধিনগরে গুজরাত সরকারের সঙ্গে সেমিকনডাক্টর চিপ তৈরির কারখানা গড়ার বিষয়ে চুক্তি করেছিল ভারতের বেদান্ত গোষ্ঠী ও তাইওয়ানের ফকক্সকন। ওই চুক্তির পরেই গুজরাতের  মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল গলার শিরা ফুলিয়ে দাবি করেছিলেন, বেদান্ত ও ফকক্সকনের উদ্যোগে সেমিকনডাক্টর চিপ তৈরির কারখানায় বিনিয়োগ হবে ১.৫৪ লক্ষ কোটি টাকা। এই উদ্যোগের ফলে এক লক্ষ কর্মসংস্থান তৈরি হবে। লগ্নির এই অঙ্ক স্বাধীন ভারতের কর্পোরেট ক্ষেত্রের ইতিহাসে বৃহত্তম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও গুজরাতে সেমিকনডাক্টর চিপ তৈরির কারখানা গড়ার পক্ষে ঢাক পিটিয়েছিলেন মনের সুখে।

গাড়ি, মোবাইল ফোন এবং অন্যান্য বৈদ্যুতিন পণ্য তৈরি করতে সেমিকন্ডাক্টর চিপ দরকার হয়। কিন্তু ভারতে এখনও পর্যন্ত এই যন্ত্রাংশের উৎপাদন হয় না। চিন, তাইওয়ান, জাপান-সহ বিভিন্ন দেশ থেকে তা আমদানি করতে হয়। কিন্তু করোনা অতিমারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে চিপ সরবরাহ ধাক্কা খেয়েছে। তাতে সমস্যায় পড়েছে ভারতের গাড়ি শিল্প। ফলে গুজরাতে সেমিকনডাক্টর চিপ থৈরির কারখানা গড়ে উঠলে ওই সমস্যা থেকে মুক্তি মেলার সম্ভাবনা ছিল। কিন্তু ফক্সকনের সরে দাঁড়ানোর সিদ্ধান্তের ফলে মোদির স্বপ্নের প্রকল্পের ভবিষ্যত বিশ বাঁও জলে। গুজরাতে সেমিকনডাক্টর চিপ তৈরির কারখানা গড়ার ক্ষেত্রে বেদান্ত গোষ্ঠী কোনও ভাবেই ফক্সকনের নাম জুড়তে বা ব্যবহার করতে পারবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তাইওয়ানের সংস্থাটি।

মোথাবাড়ি কাণ্ডে ফের এনআইএ-র নজরে সাবিনা, স্বামীকেও হাজিরার নির্দেশ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শোকজ নোটিস কলকাতা হাইকোর্টের

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

বক্স অফিসে রেকর্ডের পরেই ধস, ১২তম দিনে কত আয় করল ‘রামায়ণ’?

বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং পরিষেবা,সাইবার হামলার আশঙ্কা!

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?

অর্শদীপের বলেই চোট! ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে এলেন কে?

২৪ ঘণ্টায় চতুর্থ হামলা! হরমুজের কাছে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ