আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের বাড়ল বিনামূল্যে আধার আপডেটের তারিখ, জেনে নিন শেষ দিন কবে

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আধার কার্ড ব্যতীত ভারতবাসী দেশের নাগরিক হতে পারেন না। বিনামূল্যে বাড়ানো হল আধার কার্ড আপডেট করার তারিখ। আপনি যদি বিনামূল্যে আধার কার্ডে কিছু পরিবর্তন করতে চান এখন থেকে আবার আপনার কাছে ১ বছর সময় থাকল। এর পরে আধার আপডেট করতে হলে আপনাকে তা টাকা দিয়ে করতে হবে। এই তথ্য জানিয়েছে আধার কার্ড ইস্যুকারী সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। UIDAI জানিয়েছে যে লক্ষ লক্ষ আধার কার্ড উপভোক্তাদের জন্য এই বিনামূল্যে আপডেটের সুবিধা বাড়ানো হয়েছে। আগে এই তারিখ ছিল ১৪ জুন পর্যন্ত।

কীভাবে বিনামূল্যে আধার আপডেট করা হবে?

এখন মানুষের কাছে বিনামূল্যে আধার আপডেট করার একটাই উপায় বাকি রয়েছে। UIDAI সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘AXE’-তে এই সংক্রান্ত তথ্য শেয়ার করেছে। বিনামূল্যে আধার আপডেটের সুবিধা শুধুমাত্র myAadhaar পোর্টালে পাওয়া যাবে। অনলাইন পোর্টালের মাধ্যে ডেমোগ্রাফিক ইনফরমেশনও শেয়ার করা যাবে।

আধার আপডেট করার জন্য অ্যাড্রেস প্রুফ, পরিচয়পত্র সংক্রান্ত নথি আপডেট করতে হবে। তবে যদি কোনও ব্যক্তি বায়োমেট্রিক আপডেট করতে চান তাহলে তাঁকে নিকটতম আধার পরিষেবা কেন্দ্রে যেতে হবে এবং ফি প্রদানের মাধ্যমে নিজের বায়োমেট্রিক আপডেট করতে হবে। বায়োমেট্রিক অনলাইনে হবে না। তবুও যদি মনে কোনও প্রশ্ন থাকে তাহলে টোল ফ্রি নম্বর ১৯৪৭ এ কল করে তথ্য জেনে নিতে পারবেন।

প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের প্রতি ১০ বছর অন্তর আধার আপডেট করতে হবে। বাল আধার অর্থাৎ শিশু ও কিশোরদের আধার আপডেট ৫-১৫ বছরের মধ্যে করতে হয়।

Published by:

Share Link:

More Releted News:

ভোটগণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টের কমিশনের বিরুদ্ধে তৃণমূল

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

বাণিজ্যিক গ্যাসের পরে এবার পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু ৪-৫ টাকা বাড়ছে?

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ