‘ইয়ে দোস্তি..; রুশদের জন্য ৩০ দিনের ফ্রি ই-ট্যুরিস্ট ভিসা’, ঘোষণা মোদির

Share:

নিস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দু’দিনের সফরে ভারতে এসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর তাঁর উপস্থিতিতেই বন্ধু দেশের নাগরিকদের জন্য বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানিয়ে দিলেন, ‘ভারতে ঘুরতে আসা রুশ পর্যটকরা এখ থেকে ৩০ দিনের ফ্রি ই-ট্যুরিস্ট ভিসা পাবেন।’

শুক্রবার (৫ ডিসেম্বর) হায়দরাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলন করেন মোদি ও পুতিন। ওই সাংবাদিক সম্মেলনেই ‘বন্ধু’ রাশিয়ার নাগরিকদের জন্য ফ্রি ই-ট্যুরিস্ট ভিসা দেওয়ার ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘”আমি খুশি যে আমরা খুব শিগগিরই  রাশিয়ান নাগরিকদের জন্য ই-ট্যুরিস্ট ভিসা এবং গ্রুপ ট্যুরিস্ট ভিসা পরিষেবা চালু করব। এটি ৩০ দিনের সম্পন্ন হবে এবং বিনামূল্যে হবে।’

নাম না করে পাকিস্তানি শাসকদের জঙ্গি মদতকে কটাক্ষ করে মোদি বলেন, ‘ভারত ও রাশিয়া দুই দেশ সব সময়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে এসেছে। সন্ত্রাসবাদের প্রশ্নে আমাদের নীতি বরাবর জিরো টলারেন্স। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সন্ত্রাসবাদকে নির্মূল করার জন্য লড়াই চালাব। পহেলগাঁওয়ে হোক, কিংবা ক্রোক্রাস সিটি হলে-সব হামলাই সন্ত্রাসবাদীদের সংগঠিত। সন্ত্রাসীরা মানবতার উপরে হামলা চালিয়ে পার পেতে পারে না।’

তবে রুশ প্রেসিডেন্টকে খানিকটা অপ্রস্তুত আবস্থায় ফেলে ইউক্রেন যুদ্ধ নিয়েও মুখ খুলেছেন মোদি। পুতিনের বিড়ম্বনা বাড়িয়ে জানিয়ে দিয়েছেন, ‘ভারত সব সময় শান্তির পক্ষে। ইউক্রেন যুদ্ধ শুরুর প্রথম থেকেই ভারত শান্তির পক্ষে সওয়াল করেছে। শান্তিপূর্ণভাবে যাতে যুদ্ধের সমাপ্তি ঘটে তার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে ভারতের সায় রয়েছে। যুদ্ধের অবসানে ভারতকে যে অবদান রাখতে হবে, তা রাখতে প্রস্তুত।’

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান