চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাহুল গান্ধির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির বিরুদ্ধে জারি হল জামিন অযোগ্য পরোয়ানা। মানহানির মামলায় ঝাড়খণ্ডের চাইবাসার একটি এমপি-এমএলএ আদালত তাঁকে ২৬ জুন আদালতে ব্যক্তিগতভাবে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে গান্ধির আইনজীবী আবেদন করেছিলেন। সেই আবেদন খারিজ করেছে আদালত।

বিজেপি নেতা প্রতাপ কাটিয়ারের দায়ের করা মামলার ভিত্তিতে এই জামিন অযোগ্য পরোয়ানা জারি। ২০১৮ সালে কংগ্রেসের পূর্ণাঙ্গ অধিবেশনের সময় রাহুল গান্ধি তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহের বিরুদ্ধাচরণ করে মন্তব্য করেছিলেন যা শালীনতা লঙ্ঘন করেছিল বলে মনে করা হয়। রাহুল সেবার নিজের ভাষণে বলেছিলেন যে “খুনের অভিযোগে” অভিযুক্ত কেউও বিজেপির সভাপতি হতে পারেন। তার জন্যই দায়ের হয় অভিযোগ।

বিরোধী দলনেতার মন্তব্য মানহানিকর এবং সমস্ত বিজেপি কর্মীদের জন্য অপমানজনক বলে অভিযোগ করে, কাটিয়ার ২০১৮ সালের ৯ জুলাই চাইবাসার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে রাহুল গান্ধির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশে, মানহানির মামলাটি ২০২০ সালের ফেব্রুয়ারিতে রাঁচির এমপি-এমএলএ আদালতে স্থানান্তরিত করা হয়। তারপর মামলাটি যায় চাইবাসার এমপি-এমএলএ আদালতে। সেখানেই ম্যাজিস্ট্রেট লোকসভার বিরোধী দলনেতাকে সমন জারি করেন।

আদালতের বারবার সমন সত্ত্বেও, গান্ধি হাজিরা এড়িয়ে যান। প্রাথমিকভাবে একটি জামিনযোগ্য পরোয়ানা জারি করা হয়। তারপর রাহুল পরোয়ানা স্থগিত করার জন্য ঝাড়খণ্ড হাইকোর্টের দ্বারস্থ হন। ২০ মার্চ আবেদন খারিজ করা হয়।

পরে রায়বেরেলির সাংসদ ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির জন্য একটি আবেদন করেন। চাইবাসা আদালতও তা খারিজ করে দেয়। এখন বিশেষ আদালত জামিন অযোগ্য পরোয়ানা জারি করে রাহুল গান্ধির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি নিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ