সরকারি ইঞ্জিনিয়ারের ব্যাঙ্কের লকারে ২ কোটি টাকা নগদ, মিলল বিপুল সম্পত্তির হদিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, কটক: সরকারি ইঞ্জিনিয়ার, অথচ তাঁর রয়েছে ৫টি বিলাসবহুল ভবন, ১৩টি প্লট! ব্য়াঙ্কের লকারে হদিশ পাওয়া গেল ২ কোটি টাকারও বেশি। এমনই বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ মিলল ওড়িশার এক সরকারি ইঞ্জিনিয়ারের। সেই ইঞ্জিনিয়ারের নাম বৈকুণ্ঠনাথ বেহেরা। তিনি কেন্দ্রের আদিবাসী উন্নয়ন দফতরের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে রয়েছেন। গতকাল, শনিবার সন্ধ্যায় ওই ইঞ্জিনিয়ারের বাড়ি সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় ওড়িশার ভিজিল্যান্স দফতর। মোট ৯টি জায়গায় তল্লাশি চালানো হয়, সবকটির সঙ্গেই যোগ রয়েছে বৈকুণ্ঠনাথের।

আরও পডুন: দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

ভুবনেশ্বর, বালেশ্বর, জয়পুর ও বালিগুড়ার একাধিক জায়গায় তল্লাশি চালায় ওড়িশার ভিজিল্যান্স দফতর। সেই সব জায়গায় একাধিক বিলাসবহুল সম্পত্তি, জমির সন্ধান পাওয়া যায়। সবকটিই রয়েছে বৈকুণ্ঠনাথ বা তাঁর পরিবারের নামে। ওই ইঞ্জিনিয়ারের হিসেব বহির্ভূত সম্পত্তির হদিশ পেয়েই এই অভিযান চালানো হয়েছে। কিন্তু কীভাবে এত পরিমাণ সম্পত্তি করলেন বৈকুণ্ঠনাথ, সেই প্রশ্নের উত্তরই খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা। সরকারি ইঞ্জিনিয়ার হওয়ায় তাঁর বিরুদ্ধে আগে ওয়ারেন্ট জারি করে ভুবনেশ্বরের নিম্ন আদালত। তারপরেই সেই ওয়ারেন্ট হাতে গতকাল, শনিবার বৈকুণ্ঠনাথের বাড়ি সহ একাধিক জায়গায় হানা দেন ভিজিল্যান্স দফতরের আধিকারিকরা। তল্লাশিতে একাধিক সম্পত্তির হদিশ মেলে ওই ইঞ্জিনিয়ারের। ভুবনেশ্বরের নীলাদ্রি বিহারে ১০, ৫০০ স্কোয়ার ফিটের একটি আবাসনের হদিশ পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। সূত্রের খবর, ব্যাঙ্কের লকার থেকে ২ কোটি টাকা উদ্ধার হয়েছে। এ ছাড়াও বিভিন্ন ঠিকানা থেকে প্রায় তিন লক্ষ টাকাও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। শুধু নগদ টাকা এবং বাড়ি বা জমিই নয়, সোনার গহনা, বিলাসবহুল গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। 

সরকারি সূত্রে জানা গিয়েছে, ১৯৯৯ সালে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে কাজে যোগ দেন বৈকুণ্ঠনাথ। তখন তাঁর মাসে বেতন ছিল মাত্র ৬ হাজার টাকা করে। চলতি বছরের শুরুতে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে যোগ দেন তিনি। তার আগে আদিবাসী উন্নয়ন দফতরের একাধিক বিভাগে ইঞ্জিনিয়ার পদে কাজ করেছেন। যদিও বৈকুণ্ঠনাথের আয়ের তুলনায় বিপুল পরিমাণ সম্পত্তির কারণ কী, সেটাই তদন্ত করে দেখছে ওড়িশার ভিজিল্যান্স দফতর। এখনও পর্যন্ত বৈকুণ্ঠনাথের মোট সম্পত্তির হিসেব করে উঠতে পারেনি তদন্তকারী আধিকারিকরা। 

আজকের রাশিফল: বাড়ির বাইরে পা রাখার আগে জানুন কেমন কাটবে দিনটি

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ