এই মুহূর্তে




দেশের কত টাকা এখনও ফেরেনি? সংসদে তথ্য পেশ কেন্দ্রীয় মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় সরকার দাবি করেছিল, নোট বাতিলের জেরে বিদেশ থেকে কালো টাকা ভারতে আসবে। ২০১৬ সালের ৮ নভেম্বর নোট বাতিল করা হয়েছিল। বলা হয়, কালো টাকা ভারতে আসার পাশাপাশি দেশবাসীর অ্যাকাউন্টে ঢুকবে ১৫ লক্ষ্য টাকা, এরপর এতগুলো বছর কেটে গেলেও বিদেশের কালো টাকা ভারতে আসেনি। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সংসদে শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে কার্যত সেই কথা মেনে নিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।

বিশদ বিবরণে তিনি জানিয়েছেন, সন্দেসারা ব্রাদার্স, নীরব মোদি এবং বিজয় মাল্য-সহ দেশ ছেড়ে পলাতক ১৫ জন ঋণখেলাপি অপরাধীর (FEO) প্রায় এক ডজন সরকারি ব্যাঙ্কের কাছে ৫৮,০৮২ কোটি টাকা ঋণ রয়েছে, যার বেশিরভাগই ঋণের সুদের অংশ। সন্দেসরাস ব্রাদার্স এবং তাঁর সংস্থাগুলির কাছে ১৮,৬৯৪.৩২ কোটি টাকা পাওনা ছিল, যার মধ্যে ৭,৮৭৫.৪০ কোটি টাকা মূলধন, ১০,৮১৮.৯২ কোটি টাকা সুদ রয়েছে। লোকসভায় এক লিখিত প্রতিবেদনে, FEO আইন সম্পর্কিত মামলায় পাওনা এবং নিষ্পত্তির বিশদ বিবরণ দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। যদিও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি ইতিমধ্যেই সন্দেসারা ভাইদের কাছ থেকে ৩,১৫৬.১৭ কোটি টাকা উদ্ধার করেছে।

চৌধুরী আরও জানিয়েছেন যে, গত ৩১ অক্টোবর ১৫ জনকে FEO ঘোষণা করা হয়েছে, যার মধ্যে নয়জনের বিরুদ্ধে সরকারি খাতের ব্যাঙ্কগুলিতে বড় আকারের আর্থিক জালিয়াতির অভিযোগ রয়েছে। আর ভারতের আইনকে ফাঁকি দিয়ে বিদেশে ফুর্তি করছেন অর্থনৈতিক অপরাধী ললিত মোদি ও বিজয় মাল্যরা। সম্প্রতি লন্ডনের একটি অভিজাত ক্লাবে এক জমকালো পার্টিতে দুজনকেই দেখা গিয়েছিল একসঙ্গে ফুর্তি করতে। সেই ক্লাবের টেবিল বুকিং করতে ১ লক্ষ ১৮ হাজার টাকা খরচ করেছেন তাঁরা। সুতরাং বোঝাই যাচ্ছে, ভারতের জনগণের টাকা আত্মসাৎ করে বিদেশের মাটিতে বিলাসি জীবন কাটাচ্ছেন ললিত মোদি এবং বিজয় মাল্য।

এদিকে ১৫টি FEO-এর সম্মিলিতভাবে ব্যাংকগুলির কাছে মূল ঋণের পরিমাণ ২৬,৬৪৫ কোটি টাকা, যেখানে সুদের পরিমাণ ৩১,৪৩৭ কোটি টাকা। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক-সহ ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কাছে তাদের ঋণ রয়েছে বলে জানা গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সপ্তাহের শুরুতেই চমক! এক লাফে ৩,০০০ টাকা বাড়ল রূপোর দাম, গগনচুম্বী সোনাও

ওয়াংখেড়েতে মেসিকে ভারতীয় দলের জার্সি উপহার শচিনের

নাড্ডার জায়গায় বিজেপির সর্বভারতীয় সভাপতি হলেন নীতিন নবীন, কে তিনি?

আমেরিকায় প্রবাসী ভারতীয়দের সংগঠন FIA-র সভাপতি পদে নির্বাচিত শ্রীকান্ত আকাপাল্লি

বিয়ে করতে চাপ প্রেমিকার, অস্বীকার করলে প্রেমিকের পুরুষাঙ্গে আঘাত, তারপর কী ঘটল?‌

সব সাংসদদের জরুরি বৈঠকে ডাকলেন অভিষেক, আন্দোলনের ঝাঁঝ বাড়াতেই তৈরি হবে রূপরেখা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ