সংসদ চত্বর থেকে সরানো হচ্ছে গান্ধি, আম্বেদকর ও শিবাজির মূর্তি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পুরনো সংসদ ভবনের চত্বরে থাকা মহাত্মা গান্ধি, সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর ও ছত্রপতি শিবাজি মহারাজের মর্মর মূর্তি সরানো হচ্ছে। আর ওই সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস নেতৃত্ব। দলের কমিউনিকেশন বিভাগের প্রধান জয়রাম রমেশ ‘এক্স’ হ্যান্ডেলে খোঁচা দিয়ে প্রশ্ন ছুড়েছেন, ‘গুজরাতে ক্লিন সুইপ না পাওয়ার জন্যই কী জাতির জনকের মূর্তি সরিয়ে দেওয়া হচ্ছে।’

পুরনো সংসদ ভবনের প্রবেশপথের সামনেই ছিল মহাত্মা গান্ধির মূর্তি। গত কয়েক দশকে একাধিকবার শাসকদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ওই মূর্তির সামনে অবস্থান ধর্নায় বসতেন বিরোধী শিবিরের সাংসদরা। অনেক আন্দোলন-ইতিহাসের সাক্ষী ওই মূর্তি। শুধু মহাত্মা গান্ধি নয়, সংসদ ভবন চত্বরে ছড়িয়ে ছিটিয়ে ছিল ছত্রপতি শিবাজি মহারাজ, সংবিধান প্রণেতা বিআর আম্বেদকর, সাঁওতাল নেতা বিরসা মুণ্ডা-সহ দেশের স্বাধীনতা ও সামাজিক আন্দোলনের বিশিষ্ট নেতা-নেত্রীদেরও মূর্তি রয়েছে।

গত বছরই স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে নয়া সংসদ ভবন চালু হয়েছে। ওই সংসদ ভবনেই শীতকালীন ও বাদল অধিবেশনও বসেছে। পুরনো সংসদ ভবনকে ‘সংবিধান সদন’ নাম দেওয়া হয়েছে।  আচমকাই সংসদ ভবন চত্বরে থাকা গান্ধি, আম্বেদকর ও ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় সংবিধান সচিবালয়। ওই মূর্তি সরিয়ে পুরনো সংসদ ভবনের ৫ নম্বর প্রবেশ দ্বারের কাছে থাকা লনে বসানো হচ্ছে। সূত্রের খবর, নয়া সংসদ ভবনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কনভয় প্রবেশের পথ প্রশস্ত করতেই গান্ধি-আম্বেদকরদের মূর্তি সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বামীর ল্যাপটপ খুলতেই ‘আই লাভ ইউ’ মেসেজ, পরকীয়া ফাঁস হতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন..

ফেসবুকে এক মহিলার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ, ৬.৩১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত কৃষক

‘রেজাল্ট পেতে হলে আমার সঙ্গে শুতে হবে’, প্রশিক্ষকের কুরুচি মন্তব্যে হতবাক গৃহবধূ

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বর্ষায় বারবার ছাতা হারায়? এই সহজ কৌশলে মিলবে সমাধান

বাজারে আসছে নয়া সংস্থা, ফুড ডেলিভারিতে কমতে পারে চার্জ

রক্তে প্লেটলেট কমেছে? প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে ডায়েটে রাখুন এই ৮ সুপারফুড

১৭ অগস্ট সূর্যের সিংহ রাশিতে প্রবেশ, মালামাল হবেন ৪ রাশির জাতকরা..

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই