‘গান্ধি গডসে: এক যুদ্ধ’ ছবির পরিচালক রাজকুমার সন্তোষীকে প্রাণনাশের হুমকি

ইতিমধ্যেই মুম্বই পুলিশের কাছে খুনের হুমকি ফোন পাওয়ার অভিযোগ জানিয়েছেন বলিউডের প্রখ্যাত পরিচালক।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: হচ্ছেটা কী? শাহরুখ খান-দীপিকা পাড়ুকন অভিনীত ‘পঠান’ বয়কটের ডাকে যখন উদ্বিগ্ন বলিউড ঠিক তখনই প্রাণনাশের হুমকি ফোন পেলেন ‘গান্ধি গডসে: এক যুদ্ধ’ ছবির পরিচালক রাজকুমার সন্তোষী। ইতিমধ্যেই মুম্বই পুলিশের কাছে খুনের হুমকি ফোন পাওয়ার অভিযোগ জানিয়েছেন বলিউডের প্রখ্যাত পরিচালক। সেই সঙ্গে নিজের এবং পরিবারের সদস্যদের নিশ্চিত নিরাপত্তা চেয়েও আবেদন জানিয়েছেন। সোমবার রাতে সংবাদমাধ্যমকে ‘গান্ধি গডসে: এক যুদ্ধ’ ছবির পরিচালক ভয়ার্ত কণ্ঠে বলেছেন, ‘হুমকি ফোন পাওয়ার পরেই আতঙ্কে রয়েছি। বিষয়টি হাল্কাভাবে নেওয়ার কোনও উপায় নেই।’

আগামী ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে গোটা দেশজুড়ে মুক্তি পাচ্ছে ‘গান্ধি গডসে: এক যুদ্ধ’ ছবিটি। ওই ছবির মাধ্যমে দীর্ঘ নয় বছর বাদে ফের বড় পর্দায় ফিরছেন ‘দামিনী’, ‘ঘায়েল’ সহ বলিউডকে বহু সুপারহিট ছবি উপহার দেওয়া রাজকুমারী সন্তোষী। ছবিটির ট্রেলার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই বিতর্ক শুরু হয়েছে। ছবিতে মহাত্মা গান্ধিকে ছোট করে দেখিয়ে তাঁর হত্যাকারী নাথুরাম গডসকে বড় করে দেখানো হয়েছে বলে অভিযোগ তুলেছে বেশ কয়েকটি সংগঠন।

গত শুক্রবার আন্ধেরির এক প্রেক্ষাগৃহে ছবিটির প্রোমোশন অনুষ্ঠান ছিল। একদল বিক্ষোভকারী আচমকা অনুষ্ঠানস্থলে হাজির হয়ে ‘মহাত্মা গান্ধি জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার পাশাপাশি পরিচালক রাজকুমার সন্তোষী, ছবির দুই অভিনেতা দীপক আন্তানি ও চিন্ময় মান্ডেলকরকে হুমকিও দেয়। পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার খুনের হুমকি পাওয়ার দাবি জানিয়ে মুম্বই পুলিশের বিশেষ কমিশনার দেবেন ভারতীকে লিখিত অভিযোগ জানিয়েছেন ছবির পরিচালক। কোন নম্বর থেকে ওই হুমকি ফোন এসেছিল, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

বিক্ষোভকারী তরুণীর স্তনে হাত মুম্বই পুলিশের আধিকারিকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

আরশোলাদের মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

হাসিনার সঙ্গে ফোনে কথা বলার জের, তারেকের চাপে ইস্তফা বাংলাদেশের রাষ্ট্রপতির

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে

‘আরশোলা’দের দাবি মানছে না কেন্দ্র, ইস্তফা দেবেন না ধর্মেন্দ্র প্রধান

‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে’, নাড্ডাকে স্পষ্ট জানিয়ে দিল ‘আরশোলা’রা

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিল তিনটি শর্ত

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার