দলের স্বার্থে গান্ধিরা সমস্ত দায়িত্ব ছাড়তে রাজি ছিলেনঃ আবীর রঞ্জন চৌধুরী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গুজবই সার! কংগ্রেস এখনও সোনিয়ার হাতেই রইল। রবিবার বিকেলে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকের পর জানা গেল, সোনিয়া গান্ধি যেমন দল সামলাচ্ছিলেন, আপাতত তিনিই দল সামলাবেন। তবে সূত্রের খবর, আগামী নির্বাচনে রাহুল গান্ধিকে ফের কংগ্রেসের সভাপতি করার জোরালো দাবি তুলেছেন কংগ্রেসের একাধিক শীর্ষ স্থানীয় নেতৃত্ব। বৈঠকের আগে এই একই কথা শোনা গিয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের মুখেও। আর তাই কংগ্রেসের আগামী সাংগঠনিক নির্বাচনে দল যে আবার রাহুল গান্ধির হাতে ফিরছে একথা এক প্রকার প্রায় নিশ্চিত। তবে মধ্যেই কংগ্রেসের বিশিষ্ট নেতা আবীর রঞ্জন চৌধুরী জানালেন, যে আশঙ্কা করা হয়েছিল সেটাই সঠিক। দলের স্বার্থে গান্ধিরা সমস্ত দায়িত্ব ছাড়তে প্রস্তুত ছিলেন।

গত ১০ মার্চ দেশের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল সামনে আসার পরে দেখা যায় নির্বাচনে শুধুমাত্র যে কংগ্রেসের ভরাডুবি হয়েছে তাই নয়, জাতীয় রাজনীতি থেকে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে জাতীয় কংগ্রেস। এরপরেই দলীয় ভুল ত্রুটি অনুসন্ধানে তড়িঘড়ি রবিবার বিকেলে ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকেন সোনিয়া। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের ৫০-এরও বেশী শীর্ষ স্থানীয় নেতা। উত্তরপ্রদেশ, গোয়া, মণিপুর, উত্তরাখণ্ড ও পঞ্জাবের একাধিক কংগ্রেস সাংসদ এবং বিধায়কও এই বৈঠকে অংশ নিয়েছিলেন। এছাড়া কংগ্রেসের ‘G-23’ গোষ্ঠীর তিন অন্যতম সদস্য আনন্দ শর্মা, গুলাম নবি আজাদ ও মুকুল ওয়াসনিক এই বৈঠকে অংশ নিয়েছিলেন। সূত্রের খবর, এই বৈঠকে আনন্দ শর্মা, গুলাম নবি আজাদ সোনিয়া গান্ধিকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।

তবে এই বৈঠক শেষেই কংগ্রেস নেতা আবীর রঞ্জন চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, ‘কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি ওই বৈঠকে প্রস্তাব দেন যে তিনি এবং তাঁর পরিবারের বাকি সদস্য অর্থাৎ ছেলে রাহুল গান্ধি এবং মেয়ে প্রিয়াঙ্কা গান্ধি ভাদ্রা দলের জন্য আত্মত্যাগ করতে প্রস্তুত। কিন্তু আমরা দলের বাকি সদস্যরা সবাই সোনিয়ার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছি।’ উল্লেখ্য, সোনিয়া কিংবা রাহুলের নেতৃত্ব নিয়ে শুধু বাইরে নয় বরং দলের ভিতরেও অনেক দিন ধরে চাপানউতোর চলছে। ইতিমধ্যেই কংগ্রেস দলের একাধিক শীর্ষ স্থানীয় নেতা প্রকাশ্যে দলের নেতৃত্ব নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন। তবে দলের আরও এক শ্রেণীর নেতারা মনে করেন কংগ্রেস দলের মধ্যে ঐক্যটা বজায় রাখতে দলের নেতৃত্ব গান্ধিদের হাতে থাকা খুবই জরুরি। রবিবারই এই কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন অশোক গেহলট। মূলত সেই কারণেই সোনিয়ার হাতেই দলের যাবতীয় ক্ষমতা রাখার ব্যাপারে সম্মতি জানিয়েছেন দলের অধিকাংশ নেতা নেত্রী। 

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারাটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর