তিহার জেলে নিহত দিল্লি কোর্টে শ্যুট আউটের ঘটনায় অভিযুক্ত গ্যাংস্টার

মঙ্গলবার সকালে দিল্লির তিহার জেলের ভিতরে অভিযুক্ত গ্যাংস্টারের বিরোধী গোষ্ঠীর লোকেরা তাঁকে ভারী বস্তু দিয়ে আঘাত করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিহার জেলে বিরোধী গোষ্ঠীর সদস্যদের হাতে বেধড়কভাবে মার খেয়ে মৃত্যু হল দিল্লি কোর্টে শ্যুট আউটের ঘটনায় অভিযুক্ত গ্যাংস্টার টিল্লু তাজপুরিয়ার। মঙ্গলবার সকালে দিল্লির তিহার জেলের ভিতরে অভিযুক্ত গ্যাংস্টারের বিরোধী গোষ্ঠীর লোকেরা তাঁকে ভারী বস্তু দিয়ে আঘাত করে। গুরুতরভাবে জখম হওয়ার পর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

তিহার জেল সূত্রে খবর, উচ্চ-নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও জেলের মধ্যে টিল্লু তাজপুরিয়া ওরফে সুনীল মান (Tillu Tajpuriya, alias Sunil Mann)কে অপর গ্যাংস্টার যোগেশ টুন্ডা এবং তার সহযোগীরা লোহার রড দিয়ে মারধর করে। যার ফলে গুরুতরভাবে জখম হন টিল্লু। তড়িঘড়ি তাঁকে দিল্লির দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে (Deen Dayal Upadhyay Hospital) নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। জেলের মধ্যে এই হামলায় আহত হয়েছেন রোহিত নামে আরও এক বন্দি। যদিও বর্তমানে সেই দুষ্কৃতী আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিহার জেলের বন্দি যোগেশ টুন্ডা, দীপক তিতার, রিয়াজ খান ও রাজেশ প্রথমে জেলের ওয়ার্ডের লোহার রড ভেঙে ফেলে। এরপর তারা সেই রড দিয়ে টিল্লুর উপর হামলা চালায়। ২০২১ সালে দিল্লির রোহিণী আদালতে শ্যুট আউটের প্রধান ষড়যন্ত্রকারী হিসেবে টিল্লুকে চিহ্নিত করেছিল পুলিশ। সেই গুলি চালনার ঘটনায় গ্যাংস্টার জিতেন্দর গোগি নিহত হয়েছিল।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?