পুলিশি ঘেরাটোপে গ্যাংস্টার আতিক ও তাঁর ভাইকে গুলি করে খুন

শনিবার রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলবন্দি আতিক ও তাঁর ভাইকে নিয়ে যাওয়ার সময় খুব কাছ থেকে গুলি করে দুজনকে খুন করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুলিশি ঘেরাটোপে গ্যাংস্টার আতিক আহমেদ (Atiq Ahmed) এবং তাঁর ভাই আশরাফ আহমেদককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। শনিবার রাতে উত্তর প্রদেশের প্রয়াগরাজে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলবন্দি আতিক ও তাঁর ভাইকে   নিয়ে যাওয়ার সময় খুব কাছ থেকে গুলি করে দুজনকে খুন করা হয়। আততায়ীরা সাংবাদিকের ছদ্মেবেশে এসেছিল বলে জানিয়েছে পুলিশ।  ক্যামেরার সামনে হাড় হিম করা সেই দৃশ্য মুহূর্তের মধ্যে ঘটে যায়। ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

উত্তরপ্রদেশের গ্যাংস্টার আতিক আহমেদের নামে ১০০টির বেশি মামলা রয়েছে। জেল হেফাজতে ছিলেন আতিক। তাঁর ভাই আশরাফ আহমেদও জেল হেফাজতে ছিলেন। শনিবার রাতে তাঁদের স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রয়াগরাজের হাসপাতালে নিয়ে যাচ্ছিল পুলিশ। পুলিশের গাড়ি থেকে নেমে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বলতে হাঁটছিলেন আতিক ও আশরাফ। দুজনের হাতে ছিল হাতকড়া। পুলিশের ঘেরাটোপে দুজনকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় আচমকা খুব কাছ থেকে প্রথমে আতিকের মাথায় গুলি করা হয়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পাশে থাকা আশরাফ কিছু বুঝে ওঠার আগে তাঁর মাথা লক্ষ্য করে ধেয়ে আসে একের পর এক গুলি। শ্যুট আউটের ঘটনায় একজন সাংবাদিক এবং একজন পুলিশ কনস্টেবল জহম হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রসঙ্গত দু দিন আগে আতিক আহমেদের ছে আসাদ আহমেদকে গুলি করে খুন করে উত্তরপ্রদেশ পুলিশ। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব যে ঘটনাকে ‘ভুয়ো এনকাউন্টার’ বলে সমালোচনায় সরব হয়েছিলেন।

অভয়া কাণ্ডের দু’বছর পর ফের ১৪ আগস্ট ‘রাত দখলে’র ডাক অগ্নিমিত্রার

প্রভাব খাটিয়ে এলাকায় ‘গুণ্ডাবাজি’, ধনেখালিতে গ্রেফতার বিধায়ক অসীমা-ঘনিষ্ঠ পটল

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

কলকাতা-হাওড়ার বাড়ল ওয়ার্ড সংখ্যা, বিধানসভায় পাশ গুরুত্বপূর্ণ বিল

‘টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট, আমরা একসঙ্গে পার্টি করি’, বিস্ফোরক মল্লিকা শেরাওয়াত

ঠাকুমার হাতের সেই মালপোয়ার স্বাদ ফিরিয়ে আনুন, রইল সহজ রেসিপি

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

স্বাধীনতা দিবস উপলক্ষে আপনার খুদের টিফিন বক্স সাজিয়ে তুলুন, রইল ৫ সহজ রেসিপি

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন