বাহুবলী আতিক হত্যাকাণ্ড: কর্তব্যে গাফিলতিতে ৫ পুলিশ কর্মী সাসপেন্ড

গত ১৫ এপ্রিল শনিবার রাতে পুলিশি হেফাজতেই খুন হন বাহুবলী নেতা আতিক আমেদ ও তাঁর ভাই আশরাফ।

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: বাহুবলী আতিক আমেদ ও তাঁর ভাই আশরাফের খুনের ঘটনায় কর্তব্যে গাফিলতির দায়ে পাঁচ পুলিশ কর্মীকে সাসপেন্ড করল যোগী প্রশাসন। আজ বুধবার ওই পাঁচ পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়। সাসপেন্ড হওয়া পুলিশ কর্মীদের মধ্যে রয়েছেন শাহগঞ্জের সিনিয়র পুলিশ আধিকারিক অশ্বিনী কুমার সিং, দুই ইন্সপেক্টর ও দুই পুলিশ কনস্টেবল। গতকালই উত্তরপ্রদেশ সরকার গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট) সাসপেন্ড হওয়া পাঁচ পুলিশ কর্মীকে জেরা করেছিলেন।

গত ১৫ এপ্রিল শনিবার রাতে পুলিশি হেফাজতেই খুন হন বাহুবলী নেতা আতিক আমেদ ও তাঁর ভাই আশরাফ। হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে জেলে নিয়ে যাওয়ার সময়েই পুলিশের চোখের সামনে দুজনকে ঝাঁঝরা করে দেয় তিন আততায়ী। পুলিশ কার্যত নীরব দর্শক হয়ে ওই নৃশংস হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী ছিল। পুলিশের চোখের সামনে দুই বিচারাধীন বন্দির খুনের ঘটনায় দেশজুড়ে শোরগোল পড়ে যায়। অভিযোগ ওঠে, পুলিশের আতিক ও আশরাফের খুনের ষড়যন্ত্রে জড়িত।

ঘটনার পর পাঁচ দিন কেটে গেলেও উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কোনও মুখ খোলা হয়নি। যদিও চাপে পড়ে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। কিন্তু সেই তদন্তকারী দল আদৌ নিরপেক্ষভাবে তদন্ত করবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, এদিনই আতিক-আশরাফের তিন খুনী সানি সিং, অরুণ মৌর্য ও লাভলেশ তিওয়ারিকে আরও চারদিনের জন্য পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত।

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

Jio-র সস্তা রিচার্জ, ১২৩ টাকায় মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রির মাঝেই অস্ত যাচ্ছে শুক্র! ১৪ অক্টোবর থেকে আর্থিক সঙ্কট শুরু ৪ রাশির জাতকদের

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

দেবী দুর্গার কাছে গয়না খুলে যেতে হয় গৃহবধূদের, ১৮০ বছরের রীতি ভুঁইয়াবাড়িতে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

‘লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কেউ সেটা বদলাতে পারবে না,’ বেজিং-কে জবাব নয়াদিল্লির

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট