১৬ মাস বাদে মুকেশ আম্বানিকে হঠিয়ে এশিয়ার শীর্ষ ধনীর সিংহাসনে গৌতম আদানি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দীর্ঘ ১৬ মাস বাদে হারানো সিংহাসন ফিরে পেলেন ‘বিতর্কিত’ শিল্পপতি গৌতম আদানি। সম্পদের নিরিখে মুকেশ আম্বানিকে পিছনে ফেলে ফের এশিয়ার শীর্ষ ধনীর সিংহাসনে আসীন হলেন তিনি। শেয়ারবাজারে গত ২৪ ঘন্টায় আদানির মালিকানাধীন বিভিন্ন সংস্থা ব্যাপক লাভের মুখ দেখেছে। এক লাফে ৫.৪৫ বিলিয়ন ডলার সম্পত্তি। ফলে মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১১১ বিলিয়ন ডলারে। শুধু যে আদানি এশিয়ার শীর্ষ ধনীর সিংহাসনে আসীন হয়েছেন তাই নয়, একই সঙ্গে বিশ্বের সেরা ধনীর তালিকায় কয়েক ধাপ এগিয়ে ১১ নম্বরে পৌঁছে গিয়েছে।

গত বছর হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ হওয়ার পরেই ব্যাপক ধস নেমেছিল আদানি গোষ্ঠীর মালিকানাধীন বিভিন্ন সংস্থার শেয়ারে। কয়েক লক্ষ কোটি টাকা খোয়াতে হয়েছিল কেন্দ্রের শাসকদল বিজেপির অত্যন্ত ঘনিষ্ঠ হিসাবে পরিচিত গৌতম আদানিকে। যার ফলে শুধু এশিয়ার শীর্ষ ধনীর সিংহাসনই হারাননি, একইসঙ্গে বিশ্বের সেরা ধনীর তালিকায় কয়েক ধাপ পিছিয়ে পড়েছেন।

যদিও গত ১৬ মাসে সেই ধাক্কা অনেকটাই সামলে উঠতে পেরেছে আদানি গোষ্ঠী। লোকসভা ভোট চলাকালীন শেয়ারবাজার উত্থান-পতনের সাক্ষী থাকলেও গৌতম আদানির মালিকানাধীন বিভিন্ন সংস্থার শেয়ার দর বেড়েছে। ব্লুমবার্গ বিলিওনিয়র ইনডেক্স অনুযায়ী, গত কয়েকদিনে ৫৪৫ কোটি ডলার সম্পত্তি বেড়েছে আদানির। শুধু তাই নয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ২৬.৭ বিলিয়ন ডলার সম্পদ বেড়েছে তাঁর। উল্টোদিকে মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স-সহ একাধিক সংস্থা শেয়ারবাজারে লাভের মুখ দেখলেও তেমন হারে সম্পত্তি বাড়েনি। চলতি বছরের প্রথম পাঁচ মাসে আম্বানির সম্পত্তি বেড়েছে ১২.৭ বিলিয়ন ডলার।

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

‘মাত্র ১৫ দিনেই সব শেষ’, বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায়

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

টানা বৃষ্টিতে শিলিগুড়ি-সিকিম ‘লাইফ লাইনে’ ধস, অবরুদ্ধ ২০ মাইল এলাকা, বাড়ছে তিস্তার জলস্তর

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের