বিজেপির মহিলা প্রার্থীকে জোর করে মালা পরিয়ে বিতর্কে নীতীশ

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: ফের বিতর্কে বিহারের বিদায়ী মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ভোট প্রচারের মঞ্চে দাঁড়িয়েই আপত্তি সত্বেও বিজেপির এক মহিলা প্রার্থীর গলায় জোর করে মালা পরালেন সংযুক্ত জনতা দল সুপ্রিমো। শুধু তাই নয়, মালা পরাতে বাধা দেওয়ায় নিজের দলের সাংসদ সঞ্জয় ঝা-র উদ্দেশে নীতীশকে বলতে শোনা গিয়েছে ‘গজব আদমি হ্যায় ভাই’। ইতিমধ্যেই ওই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। মওকা পেয়েই রাজনৈতিক শত্রু নীতীশকে বিঁধেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। সমাজমাধ্যমে নীতীশের কীর্তির ভিডিও আপলোড করে খানিকটা ব্যঙ্গের সুরে লিখেছেন ‘ইয়ে গজব আদমি হ্যায় ভাই’।

আগামী ৬ নভেম্বর বিহারে প্রথম দফার বিধানসভার ভোট। ইতিমধ্যেই মনোনয়ন জমা ও প্রত্যাহারের পর্ব শেষ হয়েছে। জোরকদমে চলছে ভোটপ্রচার। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, এনডিএ’র এক নির্বাচনী সভায় রয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সহ প্রার্থীরা। মঞ্চে থাকা এনডিএ’র প্রার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। প্রার্থীদের গলায় গাঁদা ফুলের মালা পরাচ্ছেন নীতীশ। পরিচয় পর্বের সময়ে বিজেপি প্রার্থী রমা নিষাদ সৌজন্য দেখিয়ে মুখ্যমন্ত্রীকে হাত জোড় করে নমস্কার জানাচ্ছেন। ঠিক তখনই তাঁকে একটি গাঁদা ফুলের মালা পরাতে যান মুখ্যমন্ত্রী। পাশে দাঁড়িয়ে থাকা জেডিইউ সাংসদ সঞ্জয় ঝা ওই মালা পরাতে বাধা দেন। নীতীশের হাত থেকে মালা কেড়ে নেওয়ার চেষ্টা করেন। তাতে গোঁসা হয় নীতীশের। খানিকটা বিরক্তির সঙ্গে বলেন, ‘ইয়ে গজব আদমি হ্যায় ভাই।’ এর পরেই জোর করে বিজেপির মহিলা প্রার্থীর গলায় মালা পরিয়ে দেন তিনি। পছন্দ না হলেও হাসিমুখে মুখ্যমন্ত্রীর ওই আচরণ সহ্য করেছেন বিজেপির মহিলা প্রার্থী।

সমাজমাধ্যমে নীতীশের ওই বেআক্কেলে কাণ্ডের ভিডিও ভাইরাল হতেই প্রতিপক্ষ রাজনৈতিক শিবিরের প্রধান সেনাপতিকে বিঁধতে আসরে নেমেছে আরজেডি-কংগ্রেস নেতারা। বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব থেকে শুরু করে একাধিক কংগ্রেস নেতা ওই ভিডিও সমাজমাধ্যমে আপলোড করে নীতীশের শারীরীক ও মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে