আপনার নতুন AI সঙ্গী: আসছে OPPO Reno12 স্মার্ট ফোন

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রযুক্তি বান্ধব বা টেক স্যাভিদের কাছে ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই)। আর গ্রাহকদের টানতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উপরে বিশেষ জোর দিয়ে চলেছে সামাজিক যোগাযোগমাধ্যম সংস্থা থেকে শুরু করে মোবাইল নির্মাতা সংস্থাও। এবার সেই তালিকায় নাম লেখাল ওপ্পো। বাজারে এআইযুক্ত ফোন আনতে চলেছে সংস্থা। আর সেই ফোন OPPO Reno12  ঘিরে প্রত্যাশা বেড়েছে ক্রেতাদের। প্রযুক্তিপ্রেমীরা ও স্মার্টফোন ব্যবহারকারীরা এই নতুন মোবাইলটির বৈশিষ্ট্যগুলি নিয়ে কৌতুহলী। 12 জুলাই 2024-এ ভারতে উন্মোচিত হবে Reno12 সিরিজ, যা AI- দ্বারা পরিচালিত আধুনিক প্রযুক্তির স্মার্টফোন অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। OPPO Reno12 5G সিরিজকে প্রতিদিনের AI সঙ্গী হিসাবে স্থাপিত করতে ও ব্যবহারকারীদের কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে  উন্নত করতে এগিয়ে এসেছে OPPO। ফোনটি একটি অপ্টিমাইজড AI পোর্ট্রেট এক্সপার্ট ইঞ্জিন বিশিষ্ট, যা ব্যবহারকারীদের ফটো ক্যাপচার এবং রিটাচ করার পদ্ধতিকে অনেকাংশে বাড়িয়ে তুলতে পারে। আসুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনের সমস্ত কিছু।

প্রতিদিনের AI সঙ্গী

OPPO Reno12 5G সিরিজ স্মার্টফোনে প্রতিটি কোণায় AI একীভূত করছে। অপ্টিমাইজড AI পোর্ট্রেট এক্সপার্ট ইঞ্জিন থেকে অত্যাশ্চর্য ফটো এবং AI ইরেজার (AI Eraser) জন্য নিখুঁত ফটো সম্পাদনার জন্য, এই ফোনটি আপনার ব্যক্তিগত AI-চালিত সৃষ্টিশীল স্টুডিও হতে পারে। ৫ ঘণ্টা পর্যন্ত রেকর্ডিংয়ের জন্য AI-পাওয়ারড ভয়েস রেকর্ডিং (AI powered voice recording) এবং AI টুলবক্স (AI Toolbox)-এর মতো শক্তিশালী টুল (Tool) গুলির সাথে আপনার সৃজনশীলতা বাড়াতে সক্ষম হবেন।

AI Writer এবং AI Speak

AI Writer আপনার লেখাকে উন্নত করতে পারে। AI Speak আপনাকে চলার পথে হ্যান্ডস-ফ্রি (Hands free) আর্টিকেল শুনতে সাহায্য করতে পারে। একটি ওয়েব পেজে থাকাকালীন, আপনি AI Speak ব্যবহার করে সেই পৃষ্ঠার সমস্ত বিষয় হ্যান্ডস-ফ্রি শুনতে পারেন।

AI Eraser 2.0 এবং AI Studio

AI Eraser 2.0 ফটোবোম্বার বা অনাকাঙ্ক্ষিত বস্তু সরানোর জন্য ম্যাজিকের মতো কাজ করতে পারে। গ্রুপ সেলফির জন্য AI Best Face আপনাকে সাহায্য করবে। AI Studio আপনার সেলফিগুলিকে অনন্য ডিজিটাল অবতারে রূপান্তর করতে পারে।

চমৎকার ডিজাইন ও গঠন

OPPO Reno12 5G সিরিজ স্মার্টফোনগুলি একটি Futuristic Fluid Design সহ আসবে, যা স্পর্শে মসৃণ এবং পিছনে একটি সুন্দর টেক্সচার থাকবে। স্মার্টফোনটি হালকা ওজনের এবং 7.6 মিমি প্রোফাইল সহ IP65 ক্ষমতা সম্পন্ন, তাই জল এবং ধুলো প্রতিরোধ করতে সক্ষম হবে। আর থাকছে 120Hz রিফ্রেশ রেট সহ চোখ ধাঁধানো 6.7-ইঞ্চি AMOLED ডিসপ্লে।

অসাধারণ ক্যামেরা

Reno12 5G সিরিজে 50-মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্সের ক্যামেরা সেটআপ থাকবে। সেলফি প্রেমীদের জন্য থাকবে 32MP ফ্রন্ট ক্যামেরা।

শক্তিশালী পারফরম্যান্স

OPPO Reno12 5G সিরিজে MediaTek Dimensity 7300-Energy চিপসেট থাকবে, যা শক্তি এবং দক্ষতার নিখুঁত সংমিশ্রণ। ফোনটি একটি 5,000mAh ব্যাটারি এবং 80W SUPERVOOCTM দ্রুত চার্জিং সহ আসবে। Android 14-ভিত্তিক ColorOS 14.1 স্কিন সহ আসবে।

12 জুলাই 2024-এ OPPO এর Reno12 সিরিজের উন্মোচনের দিন। প্রযুক্তি বিশ্বের উন্মাদনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। Reno12 5G সিরিজ হবে AI-চালিত গেম-চেঞ্জার। এটি কেবল একটি ফোন নয়; এটি হতে চলেছে আপনার প্রতিদিনের AI সঙ্গী।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়