খুনের হুমকি দিচ্ছেন দাউদ ইব্রাহিমের ভাই, অভিযোগ সাধ্বী প্রজ্ঞার

এদিন ভোপালের টি টি নগর থানায় (T T Nagar police station) এ বিষয়ে অভিযোগও দায়ের করেছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: কুখ্যাত মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের (Dawood Ibrahim) ভাই ইকবাল কাসকারের (Iqbal Kaskar) নাম করে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে শনিবার চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বিতর্কিত বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর (BJP MP Pragya Singh Thakur)। এদিন ভোপালের টি টি নগর থানায় (T T Nagar police station) এ বিষয়ে অভিযোগও দায়ের করেছেন তিনি। নিজের অভিযোগের স্বপক্ষে প্রমাণ হিসেবে দু’মিনিটের এক ভিডিও জমা দিয়েছেন ভোপালের বিজেপি সাংসদ ((BJP MP)। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৫০৬ ও ৫০৭ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন টি টি নগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চেন সিং রঘুবংশী (Chen Singh Raghuvanshi)।

ভোপালের বিজেপি সাংসদের ((BJP MP Pragya Singh Thakur) অভিযোগ, ‘শুক্রবার রাতে তাঁর মোবাইল ফোনে এক অপরিচিত ব্যক্তির ফোন আসে। নিজেকে দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকারের ঘনিষ্ঠ বলে পরিচয় দেন। তার পরেই মুসলিমদের বিরুদ্ধে বিষ ছড়ানোর অভিযোগ তুলে তাঁকে খুন করার হুমকি দেন।’ নিজের অভিযোগের স্বপক্ষে প্রমাণ হিসেবে দু’মিনিটের এক ভিডিয়ো রেকর্ডিংও প্রকাশ করেছেন প্রজ্ঞা সিং ঠাকুর।

ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, স‍ৎ সাহস দেখিয়ে নিজের পরিচয় প্রকাশের জন্য ফোনের অন্য প্রান্তে থাকা ব্যক্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছেন ভোপালের বিজেপি সাংসদ। কিন্তু নিজের পরিচয় প্রকাশ না করে ফোনের অন্য প্রান্তে থাকা ব্যক্তি বলে যেতে থাকেন, ‘লাগাতার মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে মন্তব্য করার জন্য আপনাকে মরতে হবে।’ টি টি নগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চেন সিং রঘুবংশী (Chen Singh Raghuvanshi) সাংবাদিকদের জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরেই এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ফোনে খুনের হুমকি দেওয়া ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

বিক্ষোভকারী তরুণীর স্তনে হাত মুম্বই পুলিশের আধিকারিকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

আরশোলাদের মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

হাসিনার সঙ্গে ফোনে কথা বলার জের, তারেকের চাপে ইস্তফা বাংলাদেশের রাষ্ট্রপতির

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে

‘আরশোলা’দের দাবি মানছে না কেন্দ্র, ইস্তফা দেবেন না ধর্মেন্দ্র প্রধান

‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে’, নাড্ডাকে স্পষ্ট জানিয়ে দিল ‘আরশোলা’রা

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিল তিনটি শর্ত

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার